Tuesday, March 17, 2026

অক্ষমের অ.স্ত্র ‘লাথি’! নির্বাচনে ভরাডুবির বুঝে কমিশনের গেটে তালা শুভেন্দুর

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে হার নিশ্চিত বুঝে নির্বাচন কমিশনের(Election commission) সামনে গিয়ে রীতিমত হম্বিতম্বি করতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Shuvendu Adhikari)। নিজেদের অক্ষমতাকে ঢাকতে হিংসার অভিযোগ তুলে সরব হলেন তিনি। যদিও মাত্র কয়েকটি বুথ ছাড়া বাকি গোটা রাজ্যে শান্তিপূর্ণভাবেই হয়েছে পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। আর হিংসাস্রিত কয়েকটি বুথে হিংসা হয়েছে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলগুলির জেরে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের গেটে লাথি মারতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতাকে। শুধু তাই নয় কমিশনের অফিসে তালাও লাগিয়ে দিলেন তিনি।

ভোট পর্ব মিটে যাওয়ার পর শনিবার সন্ধেয় হাতে কালো ব্যান্ড পরে কমিশনের অফিসে পৌঁছে যান শুভেন্দু (Suvendu Adhikari)। সেখানে গিয়ে রীতিমতো ‘দাদাগিরি’ করতে দেখা যায় তাঁকে। কমিশনের কোলাপসেবল গেটে লাথি মারেন, জোর ধাক্কা দিতে থাকেন। এরপরই প্রতীকী তালা ঝুলিয়ে দেন তিনি। শুভেন্দু অধিকারীর দাবি, ভোটের জন্য হাই কোর্ট যা শর্ত দিয়েছিল, তার কোনও কিছু মানেনি কমিশন। আর সেই কারণেই এই বেলাগাম হিংসার ঘটনা ঘটেছে। শুধু তাই নয় ভোটগণনার দিন অর্থাৎ আগামী মঙ্গলবার হাই কোর্টের দ্বারস্থ হবেন তিনি বলে হুঙ্কার দেন শুভেন্দু। আজকের দিনকে গণতন্ত্রের কালো দিন বলে উল্লেখ করে তাঁর দাবি, যেখানে হিংসা হয়েছে সেখানে ১৪৪ ধারা জারি।

তবে শুভেন্দু এইখানে আস্ফালনের পাল্টা শাসকদলের দাবি, আসলে নির্বাচনে হার নিশ্চিত বুঝে কমিশনের ওপর আস্ফালন করছেন বিরোধী দলনেতা। রাজ্যের ৬১ হাজার বুথে মধ্যে মাত্র সাতটি বুথে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে। শতাংশের হিসেবে যা সংখ্যাতেই আসে না। তার চেয়ে বড় কথা, যে কয়েকটি জায়গায় হিংসা হয়েছে তার প্রতিটি জায়গাতেই বিরোধীদের তরফে ইচ্ছাকৃতভাবে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই অবস্থায় অক্ষমের অস্ত্র হিসেবে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নম্বর বাড়াতে হম্বিতম্বি করছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- পর্যাপ্ত বাহিনী পাঠায়নি শাহের মন্ত্রক, অশান্তির ঘটনায় কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...