Sunday, May 17, 2026

মুখ্যমন্ত্রী পদ ছাড়তে বলা হয়েছে শিণ্ডেকে, দাবি আদিত্য ঠাকরের

Date:

Share post:

অজিত পাওয়ার এনডিএতে(NDA) যোগ দেওয়ার পর মহারাষ্ট্রের রাজনীতির অংক ওলট পালট হয়ে গিয়েছে। এবার উদ্ধব শিবিরের তরফে দাবি করা হলো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে বলা হয়েছে একনাথ শিণ্ডেকে (Eknath Shinde)।

উদ্ধব ঠাকুরের পুত্র আদিত্য ঠাকুরের দাবি ঠাকরের দাবি, “আমি শুনেছি মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ইস্তফা দিতে বলা হয়েছে। সরকারে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। মহারাষ্ট্রে অত্যন্ত নিম্ন স্তরের রাজনীতি হচ্ছে। এক বছর আগে ক্ষমতার লোভে যাঁরা মন্ত্রিত্ব ছেড়েছিলেন সেই বিশ্বাসঘাতকদের এবার কী হবে? মুখ্যমন্ত্রীর আসন টলমল। আমার কাছে যা খবর, তা বলছে একনাথ শিণ্ডেকে গদি ছাড়তে হবে।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন অজিত পওয়ার। এরপর থেকেই শিণ্ডের ইস্তফার গুঞ্জন শোনা যাচ্ছে। বিরোধীদের একাংশ দাবি করেছিলেন, শিণ্ডেকে সরিয়ে অজিত পওয়ারকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। তবে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়েছে শিব সেনার (Shiv Sena) শিণ্ডে শিবির। কিন্তু ফের এই গুঞ্জন শোনা গেল উদ্ধব শিবিরের তরফে। এমনও শোনা গিয়েছে, বিজেপি বিধায়করাও খুশি নন অজিতের এনডিএ সরকারে যোগ দেওয়ার ঘটনায়। আর এই দাবি করেছেন খোদ দেবেন্দ্র ফড়নবিশ। সব মিলিয়ে মহারাষ্ট্রে আগামিদিনেও আরও ‘নাটক’ অপেক্ষা করে রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

আরও পড়ুন- পর্যাপ্ত বাহিনী পাঠায়নি শাহের মন্ত্রক, অশান্তির ঘটনায় কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল

 

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...