Wednesday, May 13, 2026

এবার ‘বার্বি লুকে’ বলিউডের ‘উমরাও জান’! টাইমলেস রেখা বলিউডের ফ্যান্টাসি কুইন

Date:

Share post:

বয়স ৬৮, কিন্তু যৌনতা আর আভিজাত্যের মিশেলে এই বয়সেও মোহময়ী মাদকতা তৈরি করতে পারেন বলিউডের (Bollywwod)’উমরাও জান’। না হলে কি আর এই বয়সে ভগ-এর (Vogue)মতো ম্যাগাজিনের কভার গার্ল হতে পারেন? চমকে উঠেছিল বলিউড (Bollywood)। মনীশ মালহোত্রার (Manish Malhotra) ডিজাইনের সেজে ‘ভগ আরবিয়া’র জন্য ক্যামেরার সামনে পোজ দিয়েছেন রেখা (Rekha), এই প্রথম তিনি এই সংস্থার হয়ে কভার গার্ল হিসেবে কাজ করলেন। বলিউডে প্রথা ভাঙা সাহসের যে সেলিব্রেশন শুরু করেন রেখা তা আজও সমান ভাবে বয়ে নিয়ে চলেছেন তিনি। কিন্তু ‘বার্বি ডল লুক’ (barbie doll look)! তাও আবার এই বয়সে, এটা কি সম্ভব? সকলের বিস্ময়ের ঘোর যেত কাটছেই না।

মার্কিন ফ্যাশন পত্রিকা ‘ভগ আরবিয়া’র জন্য ডিজাইনার এভারগ্রিন রেখাকে কখনও ভিন্টেজ ব্রোকেড জ্যাকেট দিয়েছেন আবার অভিনেত্রী কোনওটাতে গোল্ডেন শাড়ি আর রাজকীয় গয়নায় সেজেছেন। তবে এবার নয়া অবতারে গ্ল্যামারাস রেখা। পাশ্চাত্যের পোশাকে তিনি যেন ‘পিঙ্ক টিনএজার’। গোলাপি স্লিভলেস ড্রেস আর একই রঙের ঝোলা দুল আর ঢেউখেলানো খোলা চুলে হারিয়ে গেছে বয়সের দাগ, তিনি যেন এক কিশোরী। স্পষ্ট বক্ষভাঁজ, গোলাপি স্লিভলেস ব্লাউজ আর ট্রাউজারে শরীরের অনেকখানিই উন্মুক্ত দেহ দেখে চমকে উঠেছেন রেখার ফ্যানেরা।

আসলে এই ছবি বাস্তবে দেখলেও ভাবনা এসেছে কল্পনা থেকে । আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স আজ কোথায় পৌঁছে গেছে সেটার আসল উদাহরণ এই ছবি। আসলে বার্বি লুকে অভিনেত্রীকে কেমন দেখাবে, সেই এক্সপেরিমেন্ট করার জন্যই কল্পনায় সেই লুকটিই তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। সত্যি সত্যি রেখা এই অবতারে ফটোশুট করেননি। কিন্তু তাঁকে এই লুকে দেখে প্রেমে পড়েছেন এই প্রজন্মের কিশোররাও।

 

 

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...