Monday, June 22, 2026

বিরোধীদের অশা.ন্তির অপচেষ্টা ব্যর্থ করে নির্বিঘ্নে ভোট দিল হুগলি

Date:

Share post:

খুচরো অশান্তি। প্ররোচনা। পঞ্চায়েত ভোটে অশান্তি করার বিরোধীদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে নির্বিঘ্নে ভোট হল হুগলিতে (Hooghly)। শান্তিপূর্ণ ভোট দেখার পরে খুশি স্থানীয়রা।

শনিবার, ভোট গ্রহণ শুরু হতেই, আরামবাগের বেশ কিছু এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করেছিল বিরোধীরা। তার মধ্যে TMC নেতার ছেলেকে লক্ষ্য করে বোমা মারা হয়। ব্যালট বক্স ছিনতাই করে জলে ফেলা বা ব্যালট বাক্সে কালি ঢেলে ভোট বানচালের সব চেষ্টাই চালিয়েছিল CPIM-BJPসহ বিরোধীরা। উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের নবগ্রাম হীরালাল পাল বালিকা বিদ্যালয়ে তৃণমূলের উপর হামলা চালায় সিপিএম। তবে বিরোধীদের এসব চক্রান্তের পরেও শান্তিতে ভোট গ্রহণ হয়েছে সমগ্র হুগলি জুড়ে। বিভিন্ন জায়গায় ধরা পড়েছে মানুষের শান্তিতে ভোট দেওয়ার ছবি। প্রথম ভোটার থেকে ১০০ বছরের বৃদ্ধ- সকলকেই ভোট দিয়েছেন উৎসবের মেজাজে।

ভোটে পুলিশ-প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছে মানুষ। সকলেরই বক্তব্য, জেলার কোথাও যাতে সন্ত্রাস না হয় মানুষ যাতে ভালো ভাবে ভোট দিতে পারে তার জন্য সজাগ ছিল প্রশাসন। আর যেসব জায়গায় বিরোধীরা সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চালিয়েছিল সেসব জায়গায় কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে পুলিশ। সেই কারণেই ভোট মেটার পরেও শান্ত হুগলি জেলা। ভোট পরবর্তী কোনও হিংসার ঘটনাও সামনে আসেনি। এক কথায় বলাই যায় বিরোধীদের সব চক্রান্ত ব্যর্থ করে অবাধ ও শান্তিপূর্ণ ভোট দেখল হুগলির মানুষ। তবে, আরামবাগের বেশ কিছু জায়গায় বিজেপি সন্ত্রাস করেছে। এই কারণে কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে শাসকদল।

 

 

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...