Thursday, May 14, 2026

কানাডা ওপেনের ফাইনালে লক্ষ‍্য, ব‍্যর্থ সিন্ধু

Date:

Share post:

কানাডা ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন লক্ষ‍্য সেন। পুরুষদের সিঙ্গলস ইভেন্টের সেমিফাইনালে জাপানের কেন্টা নিশিমোটোকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেন লক্ষ‍্য। লক্ষ‍্য ফাইনালে পৌঁছালেও ব‍্যর্থ হলেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। সেমিফাইনালে ইয়ামাগুচির কাছে হারেন তিনি।

এদিন মহিলাদের সিঙ্গেলসের সেমিফাইনালে পিভি সিন্ধুর সামনে ছিলেন জাপানের ইয়ামাগুচি। ইয়ামাগুচির কাছে স্ট্রেট গেমে হারেন সিন্ধু। ম‍্যাচের ফলাফল ১৪-২১, ১৫-২১। সিঙ্গাপুর ওপেনের প্রথম রাউন্ডেই ইয়ামাগুচির কাছে হেরেছিলেন সিন্ধু। কানাডা ওপেনে সুযোগ ছিল তার বদলা নেওয়ার। কিন্তু তা পারলেন না সিন্ধু।

এদিকে এদিন সেমিফাইনালে নিশিমোটোকে হারিয়ে ফাইনালে উঠলেন লক্ষ‍্য সেন। ম‍্যাচের ফলাফল ২১-১৭, ২১-১৪ । ম‍্যাচে এদিন শুরুটা হয় ভালোই। একবার এগিয়ে যাওয়ার পরে সেই লিড ধরে রাখেন লক্ষ্য। দ্বিতীয় গেমেও চলে একই ছবি। শেষমেশ ৪৪ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষকে হারান লক্ষ‍্য। ফাইনালে লক্ষ‍্যের সামনে লি শি ফেংয়।

আরও পড়ুন:আইএসএল ছেড়ে রোনাল্ডোদের লিগে নাম লেখাতে চলেছেন সাহাল আব্দুল সামাদ : সূত্র

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...