Saturday, May 16, 2026

“তাজা হাওয়া খেতে” দিল্লি যাচ্ছেন আনন্দ বোস! শাহী-সাক্ষাতের সম্ভাবনা

Date:

Share post:

উপর থেকে নির্দেশেই না কি রাজ্যের পঞ্চায়েত ভোটে অতিসক্রিয় রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)! ভোটগ্রহণ শেষ হতেই রাজধানী অভিমুখে যাত্রা করলেন তিনি। রবিবার, সন্ধেয় বিমানে দিল্লি (Delhi) রওনা দিয়েছেন আনন্দ বোস। পঞ্চায়েত ভোটের রিপোর্ট দিতেই কী রাজ্যপালের এই সফর? উত্তরে রাজ্যপাল বললেন, “তাজা হাওয়া খেতেই দিল্লি যাচ্ছি।“ পঞ্চায়েত ভোট গ্রহণের পরে শনিবার তিনি বলেন, একজন রাজ্যপাল হিসেবে কর্তব্য করবেন তিনি। এবার সেই ‘কর্তব্য’ পালনেই দিল্লি দরবারে হাজির হচ্ছেন আনন্দ বোস!

এদিন সন্ধেয় বিশেষ বিমানে দিল্লি যাত্রা করেছেন রাজ্যপাল। বিমান বন্দরে সাংবাদিকরা তাঁর দিল্লি যাত্রার বিষয়ে তিনি বলেন, “I am Going for a fresh air.” দিল্লির বায়ু দূষণ জগৎ বিখ্যাত। সেখানে কলকাতা ছেড়ে কোন হাওয়া নিজের পালে লাগাতে রাজধানীর পথে আনন্দ বোস! সংবাদ সংস্থা সূত্রে খবর, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করতে পারেন আনন্দ বোস। শনিবার, ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন জেলায় পরিদর্শন করেন তিনি। মন্তব্য করেন, ভোট ব্যালটে হওয়া উচিত, বুলেটে নয়। রাজ্যে পঞ্চায়েত ভোটে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নিয়েও ক্রমাগত রাজ্য প্রশাসন ও রাজ্য কমিশনকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে ‘দালালি’ করার অভিযোগ তোলে শাসকদল। এই পরিস্থিতিতে অমিত শাহকে রাজ্যপাল কী রিপোর্ট দিতে গেলেন, সেটাই দেখার।

এর আগে রাজ্যে কিছু হলেই দিল্লি ছুটতেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। তার পুরস্কারও পেয়েছেন তিনি। বাংলা থেকে সোজা বসেছেন উপরাষ্ট্রপতির আসনে। সেই আসনে উৎসাহিত আনন্দ বোসও শাহী দরবারে ধর্না দিতে চলেছেন বলে চর্চা রাজনৈতিক মহল।

 

 

 

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...