Friday, June 5, 2026

পুনর্নির্বাচনের আগের রাতে রানিনগরে তৃণমূল কর্মীর মৃ.ত্যু

Date:

Share post:

পুনর্নির্বাচনের আগের রাতেও রাজ্যজুড়ে বিরোধীদের সন্ত্রাসে উত্তপ্ত মুর্শিদাবাদ। আজ সোমবার সকাল ৭টা থেকে রাজ্যের ৬৯৬টি বুথে শুরু হয়েছে পুনর্নির্বাচন। চলবে বিকেল ৫টা পর্যন্ত। সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে রাজ্যে ফের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। তবে তার আগের রাতেও ভোট-সন্ত্রাসে প্রাণ গেল তৃণমূল কর্মীর।

আরও পড়ুনঃপুনর্নির্বাচনের আগে জমায়েত হটাতে গিয়ে মুর্শিদাবাদে আক্রা.ন্ত পুলিশ

শনিবার মুর্শিদাবাদের রানিনগরে ভোট দিয়ে ফেরার পথেই বিরোধীদের হাতে আক্রান্ত হয়েছিলেন নিহত ওই তৃণমূল কর্মী। রবিবার রাতে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে।
অন্যদিকে, দিনহাটায় ফের মুহুর্মুহু গুলি-বোমা পড়ছে। সূত্রের খবর, এক কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে।
জানা গেছে, রানিনগরের কাতলামারী এলাকায় খুন হয়েছেন তৃণমূল কর্মী সিজারুল শেখ।শনিবার সকালে ভোট দিয়ে বাড়ি ফেরার দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছিলেন। রবিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবার কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...