Wednesday, June 24, 2026

পুনর্নির্বাচনের আগে জমায়েত হটাতে গিয়ে মুর্শিদাবাদে আক্রা.ন্ত পুলিশ

Date:

Share post:

আজ রাজ্যের ১৯টি জেলায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ভোট গ্রহণ। তার আগে মুর্শিদাবাদের কান্দি মহকুমার খরগ্রাম ব্লকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল ইট। জমায়েত হটাতে গিয়ে মানুষের কাছে আক্রান্ত হয় পুলিশ।ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন:আজ কোন কোন জেলায় পুনর্নির্বাচন? রইল তালিকা
খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর এলাকার এএম উচ্চবিদ্যালয়ে ডিসিআরসি সেন্টারের বাইরে অবৈধ জমায়েত করেছিল অসংখ্য সাধারণ মানুষ। এই জমায়েত হটাতে গিয়েই পুলিশ আক্রান্ত হয় সাধারণ মানুষের কাছে।

ঘটনার পর উত্তপ্ত রয়েছে গোটা এলাকা। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং বিশাল পুলিশ বাহিনী। পুনরায় পঞ্চায়েত নির্বাচনের আগে ডিসিআরসির সামনে এই ঘটনায় আবারও পঞ্চায়েত নির্বাচনের সুস্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পঞ্চায়েত নির্বাচনের মতোই একই চিত্র মুর্শিদাবাদে আবারও দেখা যাবে কিনা সে নিয়ে উঠেছে প্রশ্ন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...