Saturday, May 16, 2026

বাড়ি ফিরলেন ভাঙড়ে নির্বাচনের পরে উধাও ভোটকর্মী, কোথায় ছিলেন তিনি?

Date:

Share post:

“নিখোঁজ” পঞ্চায়েত ভোটে সেকেন্ড পোলিং অফিসার সঞ্জয় সরদারকে পরিবারে কাছে ফিরিয়ে দিলেন থানার মেজবাবু। জীবনতলা থানার বাগমারি এলাকার বাসিন্দা সঞ্জয় সরদার ভাঙড়-২ দুই গ্রাম পঞ্চায়েতে ১০৭ নম্বর বুথে ডিউটি করেন। ভোট শেষে ওইদিন রাতে বাড়ি ফেরেননি তিনি। সেই রাতে পরিবারও ফোনে যোগাযোগ করতে পারেনি তাঁর সঙ্গে।সঞ্জয়বাবুর ফোনে সুইচ অফ ছিল বলে জানানো হয়। চিন্তা বাড়ে পরিবারের। এরপর জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।

আরও পড়ুন:অতি বৃষ্টিতে রাজধানীর রাজপথ যেন নদী,দিল্লিতে বানভাসি পরিস্থিতি, খোলা হল কন্ট্রোল রুম

শেষে রবিবার রাতে জীবনতলা থানার মেজবাবু প্রনব মন্ডল ঘটকপুকুর থেকে সঞ্জয়বাবুকে নিয়ে গিয়ে পরিবারের হাতে তুলে দেন। পুলিশ জানায় ভোটে পরিশ্রমের পর তিনি বাসে ঘুমিয়ে পড়েছিলেন ও শিয়ালদায় চলে যান সেই বাসে করে। সারাদিনটাই ঘুমের মধ্যে থাকেন। ঘুম ভাঙার পর তিনি নিজে বুঝতে পারেন যে তিনি বাড়ি থেকে অনেকটাই দূরে আছেন।

এরপর তিনি বাস ধরে আবার ঘটকপুকুরের দিকে আসেন। সেখানেই সন্ধান পেয়ে জীবন্তলা থানায় মেজবাবু সঙ্গে করে নিয়ে এসে তাঁকে বাড়িতে পৌঁছে দেন।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...