Tuesday, June 16, 2026

চিনে স্কুলে ঢুকে একের পর এক পড়ুয়াকে কো.প! ৩ শিশু সহ মৃ.ত ৬

Date:

Share post:

চিনে নির্বিচারে একের পর এক পড়ুয়াকে কোপ! কিন্ডারগার্টেন স্কুলে ঢুকে ছ’জন শিশুকে ছুরি মেরে খুন করল এক ব্যক্তি। সোমবার সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে চিনের গুয়াংদং প্রদেশের একটি স্কুলে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে তিনজন শিশু।ইতিমধ্যেই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:পুনর্নির্বাচনেও বিরোধীদের স.ন্ত্রাস! ডোমজুড়ে তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙ.চুর, পশ্চিম বর্ধমানে কর্মীদের উপর অত্যা.চার

পুলিশের দাবি, পরিকল্পনামাফিক স্কুলে ঢুকে এই ভয়াবহ ঘটনা ঘটানো হয়েছে। জানা গেছে, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা নাগাদ কিন্ডারগার্টেন স্কুল চত্বরে ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। লিয়াংজিয়াং প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, কিন্ডারগার্টেন স্কুলে হামলার ফলে ছয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত একজন। মৃতদের বয়স বা পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। তবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে স্কুলের পড়ুয়া তিন শিশু। এছাড়াও ছুরির কোপে মৃত্যু হয়েছে স্কুলের এক শিক্ষক ও দুই অভিভাবকের। আহতদেরও পরিচয় প্রকাশ্যে আনেনি চিন সরকার।

পুলিশের তরফে ২৫ বছর বয়সি সন্দেহভাজনকে একজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। তবে, ধৃতের পরিচয়ও প্রকাশ্যে আসেনি। কী ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালাল আততায়ী, তাও এখনও পরিষ্কার নয়। আপাতত পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, আগে থেকে পরিকল্পনা করেই এই হামলা হয়েছে। জেরা করছে পুলিশ।
এই ঘটনায় আতঙ্ক বেড়েছে স্কুলগুলিতে। সম্প্রতি চিনে পড়ুয়াদের উপর হামলার প্রকোপ বেড়েছে।স্কুলগুলোকেই সাধারণত হামলা চালানো হচ্ছে।সাধারণ মানুষের কাছে আগ্নেয়াস্ত্রের অনুমতি না থাকলেও কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রের জোগান মিলছে তা নিয়ে চিন্তিত প্রশাসন।

Related articles

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...