Friday, May 22, 2026

পুণ্যার্থীবোঝাই বাসের উপর গড়িয়ে পড়ল পাথর! উত্তরাখণ্ডে পিষে মৃ*ত চার! আহ.ত বহু

Date:

Share post:

অবিরাম বৃষ্টিতে উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ধসের জেরে বন্ধ হয়েছে বহু রাস্তাঘাট। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল।এই পরিস্থিতিতে পাহাড় থেকে পাথর ছিটকে এসে পুণ্যার্থীবোঝাই বাসের উপর গড়িয়ে পড়ায় পিষে মৃত্যু হল চার জনের। আহত হয়েছেন বহু পুণ্যার্থী।

আরও পড়ুন:‘রবি’ বেশে অনুপম, ‘বি.রক্ত’ স্বস্তিকার অকপট পোস্ট!

সোমবার রাতে গঙ্গোত্রী জাতীয় সড়ক ধরে গঙ্গোত্রী থেকে উত্তরকাশীতে ফিরছিল পুণ্যার্থীবোঝাই একটি বাস। সু নগরের কাছে পাহাড় থেকে বড় বড় পাথরের চাঁই জাতীয় সড়কের উপর গড়িয়ে আসে। সেই পাথরের একটি বিশাল চাঁই পুণ্যার্থীবোঝাই বাসের উপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার পুণ্যার্থীর। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েক জন। বাসের উপর পাথরের চাঁই আছড়ে পড়ায় বাসের একাংশ দুমড়ে মুচড়ে গিয়েছে।দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান পুণ্যার্থীরা। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ।
এদিকে প্রবল বৃষ্টি এবং গঙ্গোত্রী জাতীয় সড়কের বহু জায়গায় ধস নামার জেরে বান্দারকোট থেকেই যান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মালারিতে হিমবাহ ফেটে যাওয়ায় একটি গুরুত্বপূর্ণ সেতু ভেসে গিয়েছে। তার ফলে চামোলি জেলার ১০টি গ্রামের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...