Saturday, March 14, 2026

বিয়েবাড়ি যাওয়ার পথে খালে পড়ল বাস!ঘটনাস্থলেই মৃ*ত ৭, আ.হত বহু

Date:

Share post:

বিয়েরবাড়িতে হৈ হৈ করে যাচ্ছিল যাত্রিবোঝাই বাস। কিন্তু আনন্দের সুর যে বিষাদে বদলে যাবে, তা বোধহয় কারোরই জানা ছিল না। মাঝরাস্তায় আচমকাই বাসটি খালে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। গুরুতর আহত আরও ৩০ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুর্ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায়। কী করে খালে পড়ে গেল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাস চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন:পুণ্যার্থীবোঝাই বাসের উপর গড়িয়ে পড়ল পাথর! উত্তরাখণ্ডে পিষে মৃ*ত চার! আহ.ত বহু
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ পোডিলি থেকে কাকিনাড়া ফিরছিল বিয়েবাড়ির যাত্রিবোঝাই একটি বাস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দারসির কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে বাঁ দিকে বাঁক নেয় বাসটি। তখনই রাস্তার পাশের গার্ডওয়ালে ধাক্কা মারে সেটি। বাসের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।
রাস্তার পাশেই ছিল নাগার্জুন সাগর খাল। বাসটি পাল্টি খেয়ে খালের মধ্যে পড়ে যায়। বাসে মোট ৪৭ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে এক শিশু-সহ সাত জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল এবং পুলিশ। কয়েক ঘণ্টার চেষ্টায় যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

দারসির সাব-ইনস্পেক্টর বলেন, “সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। তাঁদের মধ্যে ১৫ জনের আঘাত গুরুতর। আহতদের দারসি এবং ওঙ্গোলে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...