Sunday, May 17, 2026

সম*কামীদের ছবি প্রদর্শন বন্ধ স্কটিশ চার্চ কলেজে, বাড়ছে বিত*র্ক!

Date:

Share post:

মাস খানেক ধরে ছবি প্রদর্শন চলছিল কলকাতার ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজে (Scottish Church College)। সেখানেই চলচ্চিত্রকার দেবলীনা মজুমদারের (Debolina Majumdar) ছবি ‘গে ইন্ডিয়া ম্যাট্রিমনি’ (Gay India Matrimony) দেখানোর কথা ছিল। ব্যাস সেখান থেকেই বিতর্ক শুরু। জানা যাচ্ছে সমকামীদের (Homosexual)ছবি দেখানো নিয়ে আপত্তি তুলেছিলেন কলেজ পড়ুয়াদের একাংশ। আর সেই কারণেই মঙ্গলবার প্রায় বিনা নোটিসেই বন্ধ হল ছবি প্রদর্শন ও আলোচনাসভা। যদিও কলেজ কর্তৃপক্ষ বলছে অনুষ্ঠান বাতিল নয় বরং অনুষ্ঠানের দিন পরিবর্তন করা হয়েছে।

স্কটিশ চার্চ কলেজের মনোবিদ্যা বিভাগ এবং ‘দ্য উইমেন অ্যান্ড জেন্ডার ডেভেলপমেন্ট সেল’-এর (The Women and Gender Development Cell) সঙ্গে এই আয়োজনে হাত মিলিয়েছিল ইতিহাস, দর্শন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগও। সেইমতো এমএল ভৌমিক অডিটোরিয়ামে দুপুর ১.৩০ থেকে শুরু হওয়ার কথা ছিল অনুষ্ঠান। কিন্তু সকালে সুর বদলাল কলেজ। হঠাৎই জানা গেল অনুষ্ঠান বাতিল। সমকামীদের নিয়ে তৈরি চলচ্চিত্রকার দেবলীনা মজুমদারের ছবি ‘গে ইন্ডিয়া ম্যাট্রিমনি’ দেখানোর কথা ছিল। তারপর কলেজের তরফে বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়। যেখানে পরিচালকের অংশগ্রহনের কথাও ছিল। ‘সাফো ফর ইকুয়ালিটি’-র (Sappho for Equality) দুই সদস্য সমাজকর্মী মীনাক্ষি সান্যাল এবং কোয়েল ঘোষের অংশগ্রহণের কথা ছিল। দেবলীনার অভিযোগ, মৌখিক ভাবে জানতে পারেন তিনি যে, কয়েক জন পড়ুয়া ‘চার্চ অফ নর্থ ইন্ডিয়া’তে অভিযোগ জানান এই ছবি প্রদর্শনের বিরুদ্ধে। তারপরই শো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল। স্কটিশ চার্চ কলেজের মতো নামী প্রতিষ্ঠানের তরফে প্রথমে ‘সাফো ফর ইকুয়ালিটি’-র কাছে আমন্ত্রণ গেলেও পরে এমন আচরণ কেন তা বিস্ময় এবং ক্ষোভ দেখা দিয়েছে নানা স্তরে।

 

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...