Tuesday, June 23, 2026

সিঙ্গুরে হোয়াইটওয়াশ: ঘাসফুলের দাপটে মুছে গেল পদ্ম

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের(Panchayat election) ফলাফল যত স্পষ্ট হচ্ছে গোটা রাজ্য জুড়ে উঠছে সবুজ ঝড়। ব্যতিক্রম নয় সিঙ্গুরও। এখনো পর্যন্ত এখানে যা ট্রেন্ড তাতে সিঙ্গুরের(Singur) সবকটি ব্লকে জয়ী তৃণমূল(TMC)। এখানকার ১৬ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবকটিতেই জয় পেয়েছে ঘাসফুল শিবির। ফলাফল যা প্রকাশ্যে আসছে তাতে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েতে প্রচুর আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি রয়েছে দ্বিতীয় অবস্থানে। তবে প্রথম তালিকায় থাকা তৃণমূলের সঙ্গে বিস্তর ফারাক রয়েছে তৃণমূলের। তৃতীয় স্থানে রয়েছে সিপিআইএম।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনের অন্যতম ভূমি হিসেবে পরিচিত সিঙ্গুর। এই কেন্দ্রে তৃণমূলের ফলাফল এবার কোন দিকে যায় সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। তবে মঙ্গলবার ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রেখেছেন সিঙ্গুরবাসী। পরিস্থিতি এখনো পর্যন্ত যেদিকে তাতে এখানকার ১৬ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সবকটি আসন এই জয় পেয়েছে ঘাসফুল শিবির। ফলাফল কার্য তো স্পষ্ট হওয়ার পর সবুজ আবির নিয়ে রীতিমতো উৎসব শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...