Saturday, June 20, 2026

সন্দেশখালিতে সবুজ ঝড়: মনোনয়ন জমার বাড়তি সময় নিয়েও শূন্য বিজেপি

Date:

Share post:

মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগ তুলে আদালতের সৌজন্যে একদিন বাড়তি সময় নিয়েছিল বিজেপি। তাতেও অবশ্য সব আসনে প্রার্থী জোগাড় করতে পারেনি। মঙ্গলবার পঞ্চায়েতের ফলাফল(Panchayat Result) প্রকাশ্যে আসার পর দেখা গেল সন্দেশখালিতে (Sandeshkhlai ) শূন্য গেরুয়া শিবির। সন্দেশখালি ১ ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত। সন্দেশখালি ২ ব্লকের ২৪ টি গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটি আসনে জয় পেয়েছে তৃণমূল।

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বে সন্দেশখালি অঞ্চলে রীতিমতো নাটক করেছিল গেরুয়া শিবির। অভিযোগ তোলা হয়েছিল, বিজেপি মনোনয়ন দিতে চাইলেও তাদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। এমনকি বিজেপি কর্মীদের নিয়ে কমিশনের সামনে ধরনা ও আদালতের দ্বারস্থ হতে দেখা যায় সুকান্ত মজুমদারকে। বিজেপির দাবি মত মনোনয়নের সময়সীমা বাড়ায় আদালত। তবে তা সত্ত্বেও পঞ্চায়েতের বেশিরভাগ আসনেই প্রার্থী জোগাড় করে দিতে পারেনি। এরপর মঙ্গলবার নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায়। পঞ্চায়েতের সবকটি আসনে গোহারা হেরেছে পদ্ম শিবির। এ প্রসঙ্গে সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান বলেন, ৩৪৭টা বুথের মাত্র ২৭টিতে প্রার্থী দিয়েছিল। সন্দেশখালি বিধানসভার ১৬টা জেলা পরিষদ, ২টো পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি। বাকিগুলোতেও নিশ্চিত জয়ের পথে তৃণমূল।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...