Sunday, April 26, 2026

অবিশ্বাস্য! অফিসে ঢুকে এমডি-সিইওকে খু.ন প্রাক্তন কর্মীর

Date:

Share post:

অবিশ্বাস্য ঘটনা বেঙ্গালুরুতে। এয়ারোনিক্স ইন্টারনেট নামে সংস্থার এক প্রাক্তন কর্মী অফিসে ঢুকে তরোয়াল দিয়ে কুপিয়ে খুন করল সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইওকে। এই খুনের কথা জানিয়েছেন বেঙ্গালুরু পুলিশের ডিসিপি নর্থ ইস্ট লক্ষ্মীপ্রসাদ। মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ এই ঘটনা ঘটেছে। মঙ্গলবার ডিসিপি জানিয়েছেন, টিকটক স্টার জোকার ফেলিক্স নামে এক যুবক এই খুন করেছে। ওই যুবক এয়ারোনিক্স ইন্টারনেট সংস্থার প্রাক্তন কর্মী। তাই সে যখন ওই সংস্থার অফিসে ঢোকে কেউই তাকে বাধা দেয়নি। এরপরই ফেলিক্স তরোয়াল বের করে সংস্থার এমডি ফণীন্দ্র সুব্রহ্মণ্য ও সিইও বিনু কুমারকে কোপায়। সঙ্গে সঙ্গেই গুরুতর জখম ওই দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তাঁদের মৃত্যু হয়। জানা গিয়েছে, ফেলিক্স নিজেও এয়ারোনিক্স কোম্পানির মতো একটি সংস্থা খুলেছে। তার ব্যবসায় যারা বাধা দিচ্ছে বা তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে তাদেরই খুন করছে ফেলিক্স।

আরও পড়ুন- Panchayat Election 2023: দাঁড়াতে পারল না ISF, ভাঙড়ে বিপুল জয় পেল তৃণমূল

 

Related articles

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...