Saturday, May 16, 2026

ঝাড়গ্রামেও সবুজ ঝড়, উন্নয়নেই আস্থা সবার

Date:

Share post:

মঙ্গলবার রাত পর্যন্ত যা ফলাফল প্রকাশিত হয়েছে তাতে তৃণমূলেরই জয়জয়কার। ঝাড়গ্রামে পঞ্চায়েত এককভাবে মাত্র দুটি দখল করেছে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থীরা।ঝাড়গ্রামের দুধকুন্ডি ও লোধাশুলিতে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থীরা জিতেছেন। এই দুই গ্রাম পঞ্চায়েতে তারা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যদিও ঝাড়গ্রামে তারা যে দাগ কাটতে পারবে না তা মনোনয়ন পর্বেই বোঝা গিয়েছিল।
কুড়মিরা তাঁদের সমর্থিত প্রার্থীদেরকে জেতাতে প্রচারে ঝড় তুলেছিল। সেই সঙ্গে ধর্মকে হাতিয়ার করে অর্থাৎ তাদের দেবতা ‘জয় গরাম’ ধ্বনি দিয়ে ভোটে গিয়েছিল। কিন্তু তারপরেও এই জেলায় আশানুরূপ ফল হল না তাদের।এখানেও শাসকদলের জয়জয়কার। ঝাড়গ্রামে ৭৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুটি পঞ্চায়েত দখল করাকে বিশেষ আমল দিতে চাইছে না শাসক দল তৃণমূল। রাজ্যের মন্ত্র বীরবাহা হাঁসদা বলেছেন ধর্মকে ব্যবহার করে ভোট হয় না। উন্নয়নকে সামনে রেখে ভোট হয়। জঙ্গলমহলের মানুষজন তা আরও একবার বুঝিয়ে দিলেন। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মাফিক উন্নয়নে ঝাড়গ্রামের মানুষ আস্থা রেখেছেন।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...