Thursday, May 7, 2026

কুনো জাতীয় উদ্যানে ফের চিতার মৃ*ত্যু!

Date:

Share post:

চার মাসে এই নিয়ে সাত বার একই ঘটনা, চিতার মৃ*ত্যু। মঙ্গলবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park)আবার এক চিতার মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছেন যে গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালে নজরদারি দল এক পূর্ণবয়স্ক চিতার (An adult cheetah) ঘাড়ে আঘাতের চিহ্ন দেখতে পায়। বোঝা যায় কোনও কারণে চিতাটি আহত হয়েছে, তাই দ্রুত তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করা শুরু হলেও, চিতাটিকে বাঁচানো যায়নি।

মঙ্গলবার দুপুর নাগাদ মারা যায় চার বছরের পূর্ণবয়স্ক চিতা তেজস৷গত। এর আগে ২৫ মে তিনটি চিতার মৃত্যু হয়। তখন বলা হয়েছিল দেহে জল শূন্যতার কারণে মৃত্যু হয় ওই চিতাদের। নিজেদের মধ্যে লড়াই করতে গিয়ে মে মাসের ৯ তারিখ স্ত্রী চিতা দক্ষা এবং অন্য একটি পুরুষ চিতার মৃত্যু হয়। গত ২৩ এপ্রিল কার্ডিও পালমোনারি ফেলিওরের জেরে এক পুরুষ চিতার মৃত্যু হয়। ২৭ মার্চ কিডনি অসুস্থতার কারণে মারা যায় স্ত্রী চিতা সাশার৷ বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই আবহাওয়ার সঙ্গে ঠিক মতো মানিয়ে নিতে পারছে না। দক্ষিণ আফ্রিকার বন্যপ্রাণ বিশেষজ্ঞ ভিনসেন্ট ভ্যান ডার মেরওয়ে আশঙ্কা করেছিলেন আরও চতুষ্পদের মৃত্যু হতে পারে৷ তাঁদের আশঙ্কা ছিল কুনো অভয়ারণ্যে চিতামৃত্যুর হার বাড়বে৷ আর সেটাই সত্যি হল।

 

 

Related articles

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...