Tuesday, April 28, 2026

চাকরীপ্রার্থীদের জন্য সুখবর! সব দফতরের শূন্যপদের তালিকা চাইল নবান্ন

Date:

Share post:

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদের তালিকা তৈরি করা হচ্ছে। বিভিন্ন দফতরে অনুমোদিত পদের নিরিখে কতজন কর্মী আছেন রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর তা জানতে চেয়ে সব দফতরকে চিঠি পাঠিয়েছে। বিশেষ অগ্রাধিকারের সঙ্গে কাজটি করে দু’মাসের মধ্যে সব দফতরকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। মূলত চার শ্রেণির কর্মী- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসারের অনুমোদিত পদে কর্মী সংখ্যা ও শুন্য পদের হিসেব চাওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। এই তথ্য নির্দিষ্ট ফর্মাটে পাঠাতে বলা হয়েছে।

প্রশাসনিক মহল মনে করছে, আগামী দিনে সরকারি দফতরে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য কর্মী সংক্রান্ত পরিসংখ্যান চাইছে নবান্ন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্য সরকার এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করবে। এর মধ্যে সরকারি দপ্তরে গ্রুপ ডি পদে ১২ হাজার ও গ্রুপ সি পদে ৩ হাজার কর্মী নিয়োগ করার কথা তিনি জানিয়েছিলেন। আগামী বছর লোকসভা ভোটের আগে সরকারি দফতরে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে প্রশাসনিক মহল আশা করছে।

আরও পড়ুন- অনেক ব্যালট পেপারে স্বাক্ষর করেননি কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা: বিস্ফো.রক অভিযোগ মমতার

 

Related articles

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...