Monday, May 18, 2026

ব্যালট বক্স হারিয়ে বিজেপি প্রার্থীর কান্না! খুঁজে দিল TMC, জেতার পরই তৃণমূল নেতাকে প্রণাম

Date:

Share post:

রাজনৈতিক সৌজন্যই নয়, তৈরি হল নজিরও। ব্যালট বাক্স না দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বিজেপি প্রার্থী। উদ্যোগী হয়ে খুঁজে দেন তৃণমূল কাউন্সিলর। জয়ের পর সেই তৃণমূল নেতাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিজেপি প্রার্থী।

ঘটনা আরামবাগের। পঞ্চায়েত সমিতির ২০ নম্বর আসনে ভোট গণনা চলছিল। তিনটি ব্যালট বাক্স গণনার পর দেখা যায় বাকি দুটি ব্যালট বাক্স খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপি প্রার্থী অরূপ কুমার দেওয়ান কান্নায় ভেঙে পড়েন। গণনাকেন্দ্র তন্নতন্ন করে খোঁজা শুরু হয়। কিন্তু ব্যালট বাক্সের হদিশই পাওয়া যাচ্ছিল না। এই খবর পান রিষড়া পুরসভার কাউন্সিলর সাকির আলি। তিনি ওই গণনাকেন্দ্রে পৌঁছে রিটার্নিং অফিসারের কাছে যান। তাঁদের অনুরোধ করেন, ব্যালট বাক্স খুঁজে দিতে। খোঁজ মেলে ব্যালট বাক্সের। জয়ী ওই বিজেপি প্রার্থী জেতার পর কাউন্সিলর সাকির আলিকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন।

সাকির আলি বলেন, বিজেপি প্রার্থী ব্যালট বাক্স খুঁজে পাচ্ছে না খবর পেয়ে গণনাকেন্দ্রে যায়। বিডিওর সঙ্গে কথা বলি। বিডিও বলেন, ব্যালট বাক্স পাওয়া গিয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দল নির্বিশেষে মানুষের পাশে থাকতে। এলাকার কাউন্সিলর হিসাবে আমার কর্তব্য পালন করেছি। বিজয়ী বিজেপি প্রার্থী অরূপ কুমার দেওয়ান বলেন, সাকিরদার সহযোগিতায় আমি ব্যালট বাক্স খুঁজে পেয়েছি।

আরও পড়ুন- ২০-তে ২০: উন্নয়নের পক্ষে গ্রামবাংলা, জেলা পরিষদে শুধুই জোড়াফুল

 

Related articles

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...