Thursday, April 30, 2026

এবার পঞ্চায়েত নির্বাচনে সবথেকে বেশি ভোটে জয়ী প্রার্থী কে জানেন?

Date:

Share post:

রাজ্যজুড়ে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি ভোট কোন প্রার্থী পেয়েছেন? তা জানার আগ্রহ ছিল অনেকের। সেই নাম এবার সামনে এলো। এবার পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বড় ব্যবধানে জয়ী প্রার্থী তৃণমূলের সামসুল আলম তরফদার। ৬৭,৮০২ ভোটে তিনি জয়লাভ করেছেন।সামসুল হাওড়া জেলা পরিষদের ৬ নম্বর আসন থেকে জোড়াফুলের প্রতীকে ভোটে লড়েছিলেন।

পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলা থেকে দারুণ ফল করেছে শাসক দল। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে প্রায় সব কটি আসন দখল করেছে ঘাসফুল শিবির। এখন জেলা পরিষদের ৬ নম্বর আসনে তৃণমূল প্রার্থী ছিলেন সামসুল আলম তরফদার। ফল বেরতেই দেখা গেল, রেকর্ড ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। ৬৭,৮০২ ভোট পেয়েছেন তিনি। যা রাজ্যের মধ্যে সবথেকে বেশি ভোট বলে দাবি করেছেন জেলা সভাপতি কল্যাণ ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার সাফল্য এনেছে।

অন্যদিকে, সবথেকে বেশি ভোটে জিতে সামসুল আলম জানান, “জয় নিশ্চিত ছিল। বেশি ভোট পাব সেটাও জানতাম। তবে এতটা আশা করিনি। তবে আগামিদিনে দল যা নির্দেশ দেবে সেইমতো কাজ করব। সবার কাছে পরিষেবা পৌঁছে দেব। মানুষের পাশে থাকব।”

 

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...