Friday, April 3, 2026

নির্বাচনে মানুষের সমর্থনে না পেয়ে জলপাইগুড়িতে তৃণমূল কর্মীর উপর হা.মলা! গ্রে.ফতার ১

Date:

Share post:

ভোটে মানুষের নির্বাচনে গোহারা হারের পর জলপাইগুড়িতে তৃণমূল কর্মীর উপর হামলা চালাল একদল দুষ্কৃতী।বুধবার বিকেলে জাহাঙ্গির আলম নামে এক তৃণমূল কর্মীর উপরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এলাকায়। অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুনঃবন্যা, ধসে বিপর্য.স্ত হিমাচলে তুষারধসে আ.টক বহু পর্যটক

জখম তৃণমূল কর্মীকে ইতিমধ্যেই জলপাইগুড়ি মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, বুধবার বিকেলে নিজের বাড়ির সামনে বসেছিলেন জাহাঙ্গির আলম। অভিযোগ, সেই সময় তাঁর উপর হামলা চালানো হয়। জাহাঙ্গিরের পেটে ছুরি মারা হয়েছে বলে অভিযোগ। খবর ছড়াতেই ছুটে আসে গ্রামের বাসিন্দারা। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের কাছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ছুটে আসেন পুলিশ আধিকারিকেরা।
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে গত কয়েকদিনে দফায় দফায় উত্তপ্ত হয়েছে বিভিন্ন জেলা। ভোটে হিংসার ঘটনায় একাধিক মামলা করা হয়েছে হাই কোর্টে। কড়া পর্যবেক্ষণও শুনিয়েছে আদালত। তবুও হিংসা থামার কোনও লক্ষণ নেই।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...