Saturday, April 18, 2026

বড় সিদ্ধান্ত আইসিসির, পুরস্কার মূল‍্যে উঠল ছেলে-মেয়ের ভেদাভেদ

Date:

Share post:

বড় সিদ্ধান্ত নিল আইসিসি। আইসিসির প্রতিযোগিতায় ছেলে এবং মেয়েদের সমান পুরস্কার মূল্য দেওয়ার সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এদিন দক্ষিণ আফ্রিকার ডারবানে ছিল আইসিসির বার্ষিক সম্মেলন। সেই বৈঠকেই এমন সিদ্ধান্ত নেওয়া হল। নতুন নিয়ম অনুযায়ী, শুধু প্রতিযোগিতার পুরস্কার মূল্য নয়, ম্যাচ ফি-ও সমান দেওয়া হবে ছেলে এবং মেয়েদের দলকে।

এই নিয়ে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন,” ক্রিকেটের ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে রইল। আমি খুশি ছেলে এবং মেয়েদের দল এখন থেকে আইসিসি প্রতিযোগিতায় সমান টাকা পাবে বলে। ২০১৭ সাল থেকে আমরা মেয়েদের প্রতিযোগিতায় আগের থেকে বেশি পুরস্কারমূল্য চালু করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল এই পুরস্কারমূল্য সমান করার। এখন থেকে বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সমান পুরস্কার মূল্য দেওয়া হবে।”

আইসিসির এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি টুইট করে লেখেন, “একটি নতুন ভোরের সূচনা। সমতা ও ক্ষমতায়নের যুগ। এই যুগে ছেলে এবং মেয়েরা সমান। আইসিসির এই সিদ্ধান্ত সেই দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। বোর্ডের সব সদস্যদের ধন্যবাদ। আগামী দিনে একসঙ্গে কাজ করে এমন একটা জায়গায় ক্রিকেটকে পৌঁছে দেওয়া হবে, যা বাকিদের কাছে একটা নিদর্শন হয়ে থাকবে।”

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই ঘোষণা করেছিল যে, ছেলে এবং মেয়েদের সমান ম্যাচ ফি দেওয়া হবে। এবার ছেলে-মেয়ের ভেদাভেদ তুলে দিল আইসিসি।

আরও পড়ুন:এবার আর্থিক দু.র্নীতির অভিযোগ উঠল ব্রিজভূষণের বিরুদ্ধে

 

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...