Saturday, June 6, 2026

সুপ্রিম কোর্টে যমুনার জল, বন্যা সামলাতে সেনার সাহায্য চাইলেন কেজরিওয়াল

Date:

Share post:

দিল্লির বন্যা পরিস্থিতি (Delhi flood condition) ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যমুনার জলস্তর (yamuna water level) তার ২০৭.৪৯ মিটারের রেকর্ড বুধবার ভেঙে ফেলেছে। ১২ জুলাই দুপুর ১টায় দিল্লি রেলসেতুর কাছে যমুনার জলস্তর উঠেছিল ২০৭.৫৫ মিটার, যা গত ৪৫ বছরে সর্বোচ্চ। এই অবস্থায় বেগতিক দেখে সেনার সাহায্য চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জল যন্ত্রণা থেকে রাজধানীকে মুক্তি দিতে এবার রাস্তায় নামল সেনা (Army)। পাশাপাশি পানীয় জলের সংকট বেড়েছে। আজ দেশের শীর্ষ আদালতের সাম্নেও যমুনার জল পৌঁছে গেল। বিপর্যয় মোকাবিলা দফতরের (NDRF)পাশাপাশি এবার সেনা নামানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Delhi CM)।

গতকাল লালকেল্লার দেওয়াল ছুঁয়েছে যমুনার জল। রবিবার পর্যন্ত স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় যানজটে নাকাল অধিবাসীরা। হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে ক্রমাগত জল ছাড়া হচ্ছে নদীতে। যার জেরে যমুনার জলস্তর ক্রমশ বাড়ছে।দিল্লির সচিবালয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি সর্বত্রই শুধু জল আর জল। কাশ্মীরি গেট, মজনু কি টিলা, আইটিও জলমগ্ন। দিল্লির জাতীয় স্মৃতিসৌধ ইন্ডিয়া গেটও ডুবে যেতে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের তরফে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ– বৃষ্টি, বর্ষণ, ধসে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু জায়গায় বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশে নেমেছে হড়পা বান। তার জেরে নেমেছ ধস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মোট ৩৭ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘরবাড়ি, রাস্তাঘাট সব ভেসে গেছে, আর চরম হয়েছে জল সংকট। ওয়াজ়িরাবাদ, চন্দ্রওয়াল এবং ওখলায় জল শোধনাগার বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে দুর্ভোগ আরও বেড়েছে। যমুনা যেভাবে ফুলে ফেঁপে উঠে গর্জন করতে শুরু করেছে তাতে গত ১০ বছরে এই প্রথম এত বড় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

 

 

Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...