Friday, May 15, 2026

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে তরুণের জীবন বাঁচালেন ওসি সৌভিক ও তাঁর টিম

Date:

Share post:

ফের হাওড়া (Howrah) ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (OC Souvik Chakraborty) তৎপরতায় প্রাণ বাঁচাল এক পথচারীর। সঠিক সময় একটি তরুণকে হাসপাতালে (Hospital) পৌঁছে দেন তিনি। সময় চিকিৎসা পেয়ে আপাতত বিপদমুক্ত তিনি।

বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ ওসি সৌভিক চক্রবর্তী ও সার্জেন্ট সমরেশ ঘোষ মহাত্মা গান্ধী রোডের মোড়ের কাছে ডিউটিতে ছিলেন। হঠাৎ একটি তরুণ তাঁদের কাছে গিয়ে বলেন, তাঁর শরীর খারাপ লাগছে। আল আমিন নামের ওই তরুণ মাত্রাতিরিক্ত ঘামছিলেন। তার মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট ছিল। আল আমিনকে জল খাওয়ান ওসি সৌভিক। কিন্তু তাও অব্যবস্থার উন্নতি না হলে, সৌভিক তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ততক্ষণে তরুণ অজ্ঞান হয়ে যান।

এক মুহুর্তে সময় নষ্ট না করে ট্রাফিক কন্ট্রোল রুমে জানিয়ে রীতিমতো গ্রিন করিডর করে নিজের গাড়িতেই আমিনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান সৌভিক চক্রবর্তী ও সমরেশ ঘোষ। হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের সঙ্গে কথা বলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন ওসি। আমিনের ইসিজি করা হয়। জ্ঞান ফিরলে বাবার মোবাইল নম্বর দেন তরুণ।

উলুবেড়িয়ার বাসিন্দা আল আমিন শ্যামবাজার এলাকায় কাজ করেন। কয়েকদিন ধরে তিনি অসুস্থ। বৃহস্পতিবার সকালে তিনি এক চিকিৎসককে দেখান। তাঁর পরামর্শ মতো ওষুধ খাওয়ার পরেই আরও অসুস্থ বোধ করেন বলে পুলিশ সূত্রে খবর।

রাতে আমিনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। চিকিত্সকদের মতে, রোগীকে সঠিক সময়ে হাসপাতালে আনা হয়েছিল। আর দেরি হলে মারাত্মক পরিণতি হতে পারে। ওসি সৌভিক চক্রবর্তীর প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল আমিনের বারা। তাঁর কথায়, ছেলের জীবন বাঁচিয়ে দিয়েছেন সৌভিক ও তাঁর টিম।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...