Wednesday, March 4, 2026

উইম্বলডন ফাইনালে জোকোভিচ, ফেডেরার নজিরের সামনে জোকার

Date:

Share post:

উইম্বলডন ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। সেমিফাইনালে তিনি হারালেন ইয়ানিক সিনারকে। ম‍্যাচের ফলাফল ৬-৩, ৬-৪, ৭-৬। ইতিমধ্যে রাফায়েল নাদালকে টপকে সর্বোচ্চ ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ফরাসি ওপেন জিতেই গড়েছেন নোভাক জকোভিচ। এবার ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস ইতিহাসে সর্বকালীন নজির ছোঁয়া থেকে আর মাত্র একটি জয় দূরে সার্বিয়ান তারকা। শুক্রবার নবমবারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেছেন জোকোভিচ। জিতলে অষ্টম বার ট্রফি জিতে রজার ফেডেরারকে ছুঁয়ে ফেলবেন তিনি।

শুক্রবার কার্যত একপেশে লড়াইয়ে অষ্টম বাছাই ইয়ানিক সিনারকে উড়িয়ে উইম্বলডনের ফাইনালে পৌঁছেছেন জোকোভিচ। আর এই জয়ের পর জোকার বলেন,” খুব ভাল লাগছে। এই খেলাটা আমাকে এবং পরিবারকে অনেক কিছু দিয়েছে। তাই যতটা পারব এই খেলাটাকে কিছু ফেরত দেওয়ার চেষ্টা করব। আমরা একটা ব্যক্তিগত খেলা খেলি। তাই নিজের উপরেই নিজেকে নির্ভরশীল হতে হবে। কোর্টে নামার আগে শারীরিক এবং মানসিক ভাবে নিজেকে সবার উপরে রাখতে হবে। সেমিফাইনালে বরাবরই কঠিন ম্যাচ খেলতে হয় এবং এই ম্যাচটাও কঠিন ছিল। স্কোরলাইন দেখে সব সময় বোঝা যায় না যে ম্যাচটা কতটা হাড্ডাহাড্ডি হয়েছে। খুব রুদ্ধশ্বাস একটা ম্যাচ খেললাম। ও কিছু শট খেলতে পারেনি। তাই শেষ সেটে টাইব্রেক হয়েছে। তবে সিনার প্রমাণ করেছে কেন ওকে আগামী প্রজন্মের নেতা বলা হয়। নিঃসন্দেহে ও বিশ্বের অন্যতম একজন সেরা খেলোয়াড়।”

আরও পড়ুন:অভিষেকেই ম‍্যাচের সেরা, আবেগপ্রবণ যশস্বী

spot_img

Related articles

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...