Saturday, June 6, 2026

মিলেছে আরও তথ্য! এবার কেষ্টকে তিহারে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই

Date:

Share post:

অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) এবার জেরা করতে তোড়জোড় শুরু করল সিবিআই (CBI) আধিকারিকরা। অভিযোগ, গরু পাচার কাণ্ডের টাকায় বহু কোটি টাকার সম্পত্তি কিনেছেন অনুব্রত। এমনই একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই (CBI)। গরু পাচার (Cow Smuggling) কাণ্ডে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি ছিল আসানসোল বিশেষ সিবিআই আদালতে (Asansol CBI Special Court)। কিন্তু তিহার জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ার কারণে বীরভূমের কেষ্টর জামিনের আবেদন করতে পারেননি আইনজীবীরা।

তবে এসবের মাঝেই অনুব্রত মণ্ডলের আরও কালো টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সিবিআই ইতিমধ্যেই আদালতকে জানিয়েছে, বীরভূমে একটি পেট্রল পাম্প অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডল এবং তৃণমূল নেতার ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের নামে রয়েছে। তাছাড়া একটি  কনস্ট্রাকশন কোম্পানিতেও প্রচুর নগদ টাকা জমা পড়েছে। সেই কোম্পানির মালিক আবার অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের শ্যালক। পাশাপাশি নতুন একটি চালকলের খোঁজ পেয়েছে সিবিআই। এই চালকলের সঙ্গে আবার অনুব্রতর চালকলের আর্থিক লেনদেন হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এছাড়া বেশ কিছু জমির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা, যেগুলির হাতবদল হয়েছে একাধিকবার।

শনিবার এসবের ভিত্তিতেই আসানসোল সিবিআই আদালতের বিচারক সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যকে প্রশ্ন করেন, নতুন তথ্যের ভিত্তিতে আদৌ অনুব্রতকে তিহারে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কিনা? আর তাতেই সবুজ সংকেত দিয়েছে সিবিআই।

 

 

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...