Thursday, May 14, 2026

উইম্বলডন চ‍্যাম্পিয়ন মার্কেটা ভন্দ্রোউসোভা, গড়লেন নজির

Date:

Share post:

উইম্বলডন মহিলা সিঙ্গলসে চ‍্যাম্পিয়ন মার্কেটা ভন্দ্রোউসোভা। এদিন ফাইনালে তিনি হারালেন তুরস্কের ওন্স জাবেউড়কে। ম‍্যাচের ফলাফল ৬-৪,৬-৪। আর এই জয়ের ফলে শনিবার উইম্বলডনের সেন্টার কোর্টে রচিত হল ইতিহাস।উইম্বলডনের ইতিহাসে মহিলা সিঙ্গলসে প্রথম অবাছাই হিসেবে খেতাব জয়ের নজির গড়লেন মার্কেটা ভন্দ্রোউসোভা। এদিকে দ্বিতীয়বার ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া হল জাবেউড়ের। এই নিয়ে দ্বিতীয়বার উইম্বলডনের ফাইনালে উঠেও শিরোপা জিততে ব্যর্থ হলেন তিনি।

প্রথম সেটের পুরোটাই হল ব্রেক এবং পাল্টা ব্রেকের খেলা। কোনও খেলোয়াড়ই নিজেদের সার্ভ ধরে রাখতে পারছিলেন না। চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষমেশ প্রথম সেট জিতে যান ভন্দ্রোউসোভা। দ্বিতীয় সেটের শুরু থেকেই আগ্রাসী মেজাজে পাওয়া যায় ভন্দ্রোউসোভাকে। তবে দ্বিতীয় সেটে একটা সময়ে ৩-১ ফলে এগিয়ে ছিলেন জাবেউর। সেখান থেকে ম্যাচ ৪-৪ করেন ভন্দ্রোউসোভা। এরপর প্রথম সেটের মতন এই জায়গায় দাঁড়িয়ে জাবেউরের সার্ভ ব্রেক করে এগিয়ে যান তিনি। এরপর নিজের সার্ভ ধরে রেখে সেট জয়ের পাশাপাশি ম্যাচ জিতে ইতিহাস রচনা করেন ভন্দ্রোউসোভা।

আরও পড়ুন:ইন্টার মায়ামিতে আত্মপ্রকাশের আগেই বড়সড় দুর্ঘটনার থেকে বাঁচলেন মেসি

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...