Tuesday, June 9, 2026

Chandrayaan 3: চাঁদের মাটিতে অশোকস্তম্ভ আঁকবে রোভার ‘প্রজ্ঞান’!

Date:

Share post:

আশা, আকাঙ্ক্ষা আর উৎকণ্ঠা নিয়ে ১৪ জুলাই দুপুর ২:৩৫ মিনিটে পৃথিবী ছেড়েছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। চাঁদ মামার কাছে পৌঁছে যেতে ৪০ দিন সময় লাগবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ বা ২৪ অগাস্ট চাঁদের মাটিতে নামবে রোভার প্রজ্ঞান (Pragyan)। তৈরি হবে ইতিহাস আর চাঁদের মাটিতে আঁকা হবে অশোকস্তম্ভ এব‌ং ইসরোর (ISRO) প্রতীক। ১৪০ কোটি ভারতবাসী এখন সেই মুহূর্তের দিকেই তাকিয়ে রয়েছে।

চাঁদের মাটিতে শুধু বৈজ্ঞানিক তথ্য অনুসন্ধান আর মাটি-পাথর সংগ্রহ নয়, এবার ভারতের নাম চাঁদের মাটিতে লিখে দেবে ইসরো (Indian Space Research Organisation)। আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবারের অভিযানে নতুন করে কৌশল এবং প্রযুক্তিকে ঢেলে সাজিয়েছেন বিজ্ঞানীরা। উৎক্ষেপণের পর থেকেই ২৪ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত। আপাতত কোথাও কোনও সমস্যা নেই, পুরনো অরবিটার দিয়েই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ হবে। চন্দ্রপৃষ্ঠে পৌঁছে যাবার পর চন্দ্রযান-৩-এর সৌরচালিত ল্যান্ডার বিক্রম থেকে সৌরচালিত রোভার প্রজ্ঞান বেরিয়ে চাঁদের মাটি ছোঁবে। চাঁদের মাটির চরিত্র, বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। এর পাশাপাশি বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে। যে মুহূর্তটা দেশবাসীর কাছে উজ্জ্বল হয়ে থাকতে চলেছে তাকে গোটা বিশ্বের কাছে স্মরণীয় করে রাখতে, ইসরো পরিকল্পনা করেছে যে প্রজ্ঞান যেসব অঞ্চলে চলাচল করবে সেখানকার চাঁদের জমিতে অশোকস্তম্ভ এবং ইসরোর প্রতীক আঁকা হবে। আমেরিকা, রাশিয়া, চিনের পরে ইতিহাস তৈরি করতে প্রস্তুত চন্দ্রযান ৩।

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...