Saturday, June 27, 2026

ডেভিডের গোলে ইউনাইটেড স্পোর্টসকে ১-০ গোলে হারাল মহামেডান

Date:

Share post:

কলকাতা লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন নিজেদের ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসকে হারাল ১-০ গোলে। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড।

প্রথম ম্যাচে ডেভিড হ্যাটট্রিক করেছিলেন। তাঁর সঙ্গী স্ট্রাইকার ব্যারেটোও করেছিলেন তিন গোল। কিন্তু এদিন দুই ফরোয়ার্ডই একাধিক গোলের সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধে একাই দুটি সুযোগ নষ্ট করেন ডেভিড। আর ব্যারেটো দ্বিতীয়ার্ধে অন্তত তিনটি ক্ষেত্রে গোল করতে পারতেন। এদিন মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে প্রথম থেকেই দুটো উইং ব্যবহার করে ইউনাইটেড রক্ষণে চাপ বাড়ায় মহামেডান। কিন্তু ইউনাইটেড দলের কার্যত সব ফুটবলার সাদা-কালো আক্রমণ সামাল দিতে নিজেদের বক্সে নেমে আসেন। তাতেই গোলমুখ খুলতে পারছিল না মহামেডান।

দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে মহামেডান। এরই মধ্যে মহামেডানের ডেভিডকে পিছন থেকে বক্সের মধ্যে ফেলে দেওয়ার পরেও রেফারি কেন পেনাল্টি দিলেন না বোঝা গেল না। দর্শকদের হতাশা যখন বাড়ছে, ঠিক তখনই ম্যাচের ৭৫ মিনিটে জয়সূচক গোলটি করেন মিজোরামের ছেলে ডেভিড। প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর দ্বিতীয় ম্যাচেও গোল করে দলকে জেতালেন ডেভিড।

এই জয়ের পর ম্যাচ শেষে মহামেডান কোচ মেহেরাজউদ্দিন বললেন, “আমরা অনেক গোলের সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারিনি। অনেক বেশি গোলে জিততে পারতাম। তবু শেষ পর্যন্ত জয় পেয়েছি। এবার পরের ম্যাচ নিয়ে ভাবতে চাই।”

আরও পড়ুন:উইম্বলডন চ‍্যাম্পিয়ন মার্কেটা ভন্দ্রোউসোভা, গড়লেন নজির

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...