Sunday, May 17, 2026

ফিরে পেলেন জার্সি ১০, ইন্টার মায়ামিতে আত্মপ্রকাশ মেসির

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। ইন্টার মায়ামির হয়ে আত্মপ্রকাশ লিওনেল মেসির। শনিবার রাতে ক্লাবের তরফ থেকে মেসির যোগ দেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। শুধু তাই নয়, ইন্টার মায়ামিতে মেসিকে ফিরিয়ে দেওয়া হল ক্লাব ফুটবলে তাঁর প্রিয় জার্সি ১০ নম্বরও।

ইন্টার মায়ামির তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে মেসির মায়ামিতে যোগ দেওয়া দেখানো হচ্ছে। এছাড়াও মায়ামির তরফ থেকে প্রকাশ করা হয়েছে মেসির বিবৃতিও। সেখানে আর্জেন্তাইন সুপারস্টার বলেন,” আমেরিকা এবং ইন্টার মায়ামিতে ফুটবলজীবনের নতুন অধ্যায় শুরু করছি। দারুণ উত্তেজনা হচ্ছে। আমার কাছে এটা একটা দুর্দান্ত সুযোগ। সবাই মিলে এই সুন্দর প্রকল্পটাকে এগিয়ে নিয়ে যাব। এক সঙ্গে কাজ করে নতুন কিছু অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছি আমরা। এটাই এখন আমার নতুন বাড়ি। সকলকে সাহায্য করার জন্য মুখিয়ে রয়েছি।”

রবিবার অর্থাৎ আজ সদস্য, সমর্থকদের সামনে আনুষ্ঠানিক ভাবে মেসিকে নিয়ে আসবেন ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। রয়েছে একঝাঁক সূচি। মেসিকে নিয়ে জমকালো অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষের। জানা যাচ্ছে, ২২ হাজার দর্শকের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে মেসিকে। সেখানে উপস্থিত থাকবে  দলের অন্য ফুটবলাররাও। লিওকে স্বাগত জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন বেকহ্যামেরা। ইন্টার মায়ামি সূত্রের খবর, শিল্পী তালিকায় রয়েছেন পপ তারকা শাকিরা। তবে তার আগে শনিবার মিটিয়ে নেওয়া হল সই পর্ব। অর্থাৎ, সরকারি ভাবে এলএম১০ এখন আমেরিকার ফুটবল পরিবারের সদস্য।

গত মঙ্গলবারই ভারতীয় সময় গভীর রাতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জি ও তিন সন্তানের সঙ্গে মায়ামির লভারডেলে পৌঁছান আর্জেন্তাইন মহাতারকা। মায়ামিতে শপিং করতেও দেখা যায় লিওকে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...