Friday, May 22, 2026

ফের বাংলার মুকুটে নয়া পালক! মমতার দেখানো পথে স্বল্প সঞ্চয়ে শীর্ষে বাংলা

Date:

Share post:

স্বল্প সঞ্চয়ে (Low Savings) অভূতপূর্ব সাফল্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেখানো পথে বাংলার অর্থনৈতিক বুনিয়াদ ঠিক কতটা সুদৃঢ় হয়েছে তাই প্রতিফলিত হল। ডাকঘরে (Post Office) স্বল্পসঞ্চয়ে জমা রাখা টাকার অঙ্কে দেশের মধ্যে এবার প্রথম স্থান পেল বাংলা (West Bengal)। বিজেপি-শাসিত দু’টি রাজ্যকে একেবারে পেছনে ফেলে এবার শীর্ষে উঠে এল বাংলা। ২০২১-২২  আর্থিক বছরে বাংলা থেকে জমা পড়েছে মোট ১ লক্ষ ৫৩  হাজার ৫০০ কোটি টাকা। তবে কেন্দ্রের তথ্য বলছে, এটা সর্বকালীন রেকর্ড। ২০২২-২৩ অর্থবর্ষে ইন্ডিয়া পোস্টের পেশ করা একটি রিপোর্টে  উঠে এসেছে এই তথ্য। দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র (Maharashtra)। তৃতীয় স্থানে রয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)।

এর আগের অর্থবর্ষে বাংলার সঞ্চয়ের পরিমাণ ছিল প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা। তবে ২০২১-২২ অর্থবর্ষে সবচেয়ে বেশি টাকা জমা পড়েছে টাইম ডেপোজিট বা মোদি আমানতে। অঙ্কটা ৫৪ হাজার ৪০০ কোটিরও বেশি। তবে কোভিডকালের মত অভূতপূর্ব প্রতিকূল পরিস্থিতিতেও বাংলার মানুষ যেভাবে স্বল্পসঞ্চয়ের পথে হেঁটেছে তা নিঃসন্দেহে দেশবাসীর কাছে একটা দৃষ্টান্ত। কেন্দ্রের লাগাতার বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক উদ্যোগে অব্যাহত রাজ্যের আর্থিক প্রগতি। গোটা বিশ্বের পরিস্থিতি দেখে বাংলার মানুষ অনিশ্চয়তায় ভুগলেও তার একটা ইতিবাচক দিকও ছিল। তবুও দৈনন্দিন খরচে রাশ টেনে অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াইয়ের জন্য স্বল্পসঞ্চয়ে মন দিয়েছিলেন সাধারণ মানুষ। আর সেকারণেই সাধারণ মানুষ ডাকঘরে টাকা রাখতে শুরু করেন সাধ্যমতো। তারই ফল মিলল হাতেনাতে।

 

 

Related articles

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...