Sunday, May 10, 2026

লাগাতার বৃষ্টিতে বি.পর্যস্ত হিমাচলে মৃ*ত ১, কমলা সতর্কতা জারি উত্তরাখণ্ডের ১৩ জেলা

Date:

Share post:

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতএর বেশ কিছু জায়গা। টানা বৃষ্টির জেরে ফুঁসছে নদী। লাগাতার বৃষ্টির জেরে উত্তরাখণ্ডেও ভূমিধস নেমেছে।ফলে বন্ধ এলাধিক রাস্তা। ১৩টি জেলায় ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করেছে দেরাদুন আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফেও আগামী পাঁচদিন উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতেই সোমবার মেঘভাঙা বৃষ্টিতে হিমাচল প্রদেশের কুলুতে মারা গিয়েছেন এক জন।কাইস এব‌ং নিয়োলি এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে আহত হয়েছেন দু’জন। চার জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।

আরও পড়ুন:সোমের সকাল থেকেই কখনও মেঘ কখনও বৃষ্টি, পিছু ছাড়ছে না গরম

উত্তরাখণ্ডে ধসের জেরে বন্ধ বেশ কিছু রাস্তা। দেবপ্রয়াগে বিপদসীমার উপর দিয়ে বইছে গঙ্গা। অলকানন্দা নদীর উপর তৈরি বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। সে কারণে হরিদ্বারেও জলস্তর যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। তা নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন । গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ন’টি সেতু, ১৭টি রাস্তা।বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে। সাড়ে তিন হাজারেরও বেশি পরিবার প্রভাবিত হয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকার্যে নেমেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা, পুলিশ।

অন্যদিকে, বানভাসি অবস্থা রাজধানী দিল্লিরও। জমা জল সামান্য কমলেও, রবিবার নতুন করে দিল্লির বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। আজ আকাশ পরিষ্কার থাকলেও, হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সোমবার সকাল ৭টায় যমুনার জলস্তর ছিল ২০৫.৪৮ মিটার। তার তিন ঘণ্টা আগে জলস্তর ছিল ২০৫.৪৫ মিটার। কেন্দ্রীয় জল কমিশনের ধারণা, সকাল ১০টায় এই জলস্তর আরও একটু নামবে। দিল্লির আইটিও চত্বর এখনও জলমগ্ন।

Related articles

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...

বিজেপি ক্ষমতায় আসতেই কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলি

বাংলার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়ে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি (BJP)। ক্ষমতার হাত বদল হতেই শুরু...

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...