Monday, May 11, 2026

শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি-রাঘব, কোথায় হবে বিয়ের অনুষ্ঠান?

Date:

Share post:

ধুমধাম করে বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও সাংসদ রাঘব চড্ডা। দিল্লির কপূরথলা হাউসে ব্যক্তিগত পরিসরেই আংটি বদল করেছেন তাঁরা। এবার পালা চার হাত এক হওয়ার। ইতিমধ্যেই তার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। বিয়ে থেকে রিসেপশন কোথাও যাতে কোনও খামতি না থাকে তাই সব প্রস্তুতি ব্যক্তিগত ভাবে দেখাশোনা করছেন পরিণীতি ও রাঘব দু’জনেই। স্বভাবতই আপাতত বিয়ে নিয়ে ব্যস্ত যুগল।জানেন কী কোথায় হচ্ছে বিয়ে?

আরও পড়ুন:কয়েক ঘণ্টা পরেই রাঘব-পরিণীতির আংটিবদল ! সকালেই দেশে এলেন প্রিয়াঙ্কা

হাতে আর বেশিদিন নেই। প্রস্তুতি একেবারে তুঙ্গে। শোনা যাচ্ছে, অক্টোবর মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন রাঘব এবং পরিণীতি। বিয়ের জন্য রাজস্থানের একটি বিলাসবহুল হোটেলকেই বেছে নিয়েছেন তাঁরা। সেখানেই মানাবদল থেকে শুরু করে সাতপাকে ঘুরবেন যুগল। তবে রিসেপশন হবে দিল্লি এবং মুম্বইয়ে। দিল্লিতেই জন্ম রাঘবের, সেখানেই বড় হয়ে ওঠা। তাঁর বেশির ভাগ আত্মীয়, পরিজন এবং বন্ধু রাজধানীর বাসিন্দা। তাই দিল্লিতে একটি রিসেপশন পার্টি থাকছেই। তবে খাস দিল্লিতে নয়, গুরুগ্রামের এক বিলাসবহুল হোটেলে হতে চলেছে সেই আয়োজন। খবর, ইতিমধ্যেই গুরুগ্রামের ‘দ্য লীলা অ্যাম্বিয়েন্স’ হোটেলে রিসেপশন পার্টির মেনু চূড়ান্ত করার জন্য গিয়েছিলেন পরিণীতির মা-বাবা। সঙ্গে ছিলেন রাঘবের মা-বাবাও। দিল্লি ছাড়াও মুম্বইয়ে থাকছে একটি রিসেপশন পার্টির আয়োজন। পরিণীতি পেশায় যে হেতু বলিউড অভিনেত্রী, স্বাভাবিক ভাবেই বিনোদন জগতের তারকাদের জন্য মায়ানগরীতেও বসবে প্রীতিভোজের আসর।এছাড়াও চণ্ডীগড়েও আরও একটি রিসেপশন হতে পারে বলে কানাঘুঁষো শোনা যাচ্ছে।

নতুন জীবন শুরুর আগে জুন মাসের আশীর্বাদ নিতে স্বর্ণমন্দিরে গিয়েছিলেন পরিণীতি ও রাঘব। সেখানে গিয়ে লঙ্গরে সেবাকাজও করেছিলেন যুগল। নিজেদের হাতে খাবার বেড়ে দেওয়া থেকে শুরু করে বাসন মাজা— তারকাসুলভ জৌলুস ছেড়ে অনায়াসে মিশে গিয়েছিলেন সাধারণের সঙ্গে।এই দেখে সোশ্যাল মিডিয়ায় যুগলের প্রশংসা করেছিলেন নেটাগরিকরা।

Related articles

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...

দু’মাসে শেষ করতে হবে তদন্ত! মোথাবাড়ি কাণ্ডে NIA-কে সুপ্রিম নির্দেশ

মালদহের মোথাবাড়ি (Mothabari Case in Malda) মামলায় এবার এনআইএ-কে (NIA) দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme...

ডিএ-সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে: জানালেন মুখ্যমন্ত্রী

ফের আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। সোমবার, বিজেপি (BJP) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...