Tuesday, June 23, 2026

“বাঙালী জাতির জ.ঞ্জাল শুভেন্দু”: ‘বাংলা পক্ষ’-র দেওয়া পোস্টারে ছয়লাপ হুগলি

Date:

Share post:

বাংলায় যতই হম্বিতম্বি করে ঘুরে বেড়ান না কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhandu Adhikari), রাজ্যবাসী যে তাঁকে মোটেই পছন্দ করেন না তা ফের একবার প্রমাণিত হল। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে পোস্টার-ব্যানারে ঢেকেছে হুগলির পথ-ঘাট। পোস্টারে (Poster) লেখা “বাঙালী জাতির জঞ্জাল শুভেন্দু”। ‘বাংলা পক্ষ’-র তরফ থেকে এই পোস্টার টাঙানো হয়েছে।

সেখানে লেখা রয়েছে, WBCS-এ বাংলা ভাষায় পরীক্ষা বাধ্যতামূলক হয়েছে। কিন্তু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলা ভাষায় পরীক্ষা বাধ্যতামূলক হওয়ার বিরুদ্ধে। শুভেন্দু পশ্চিমবঙ্গে উর্দু ও হিন্দিতে WBCS পরীক্ষা চান। তিনি চান না বাংলায় সরকারি চাকরি বাঙালিরা করুক। তাই “বাঙালী জাতির জঞ্জাল শুভেন্দু”।

এই বিষয়ে সংগঠনের তরফ থেকে জানানো হয়, “বাংলা পক্ষর ৫ বছরের আন্দোলনের ফলে WBCS-এ ৩০০ নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক হয়েছে। এখন বাঙালির শত্রু বিজেপি ও বাঙালি-বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে গিয়ে হিন্দি-উর্দুর স্বার্থে লড়ছেন। বাঙালি ঘরে জন্মে ওর লজ্জা হয়না? বাঙালি শুভেন্দু ও বিজেপিকে হিসাব বুঝিয়ে দেবে৷”

 

 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...