Sunday, March 15, 2026

অঘোষিত “প্রথা” মেনে ২১ জুলাই বৃষ্টি তিলোত্তমায়, তবে প্রবল বর্ষণে ভাসবে না তৃণমূলের সমাবেশ

Date:

Share post:

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি। তবে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বানভাসি পরিস্থিতি নয়। তাই ভারী বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণবঙ্গ। কিন্তু অফিস বলছে অন্য কথা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী আগামী অন্তত ৫ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এরই মাঝে রাজ্যের শাসক দল তৃণমূলের একুশে জুলাই সমাবেশ। ওইদিন আবহাওয়া কেমন থাকবে সেদিকে অনেকের নজর। আলিপুর আবহাওয়া দফতর বলছে, হালকা বৃষ্টি হতে পারে আগামী ২১ জুলাই। আপাতত প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে। ফলে অঘোষিত “প্রথা” মেনে বৃষ্টি হবে, তবে তা তৃণমূলের সমাবেশ ভাসাতে পারবে না।

হাওয়া অফিস আরও জানিয়েছে, জানা দুই বঙ্গের তাপমাত্রা আগামী ৫ দিন একই থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। থাকবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

আরও পড়ুন- ডা.য়ালিসিস কর্মসূচি রূপায়নের কাজে গতি আনতে ১৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন রাজ্যের

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...