Sunday, March 15, 2026

২১ জুলাইয়ের সমাবেশকে সফল করতে মহামিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের

Date:

Share post:

২১ জুলাই ধর্মতলার ঐতিহাসিক সমাবেশকে সামনে রেখে পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। আহ্বান জানাল সমাবেশকে সফল করার। সোমবার বিকেলে তৃণমূল মহিলা কংগ্রেসের এক বিশাল মিছিল পরিক্রমা করে মহানগরীর রাজপথ। বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে শুরু হওয়া মিছিলের অভিমুখ ছিল ধর্মতলার ডোরিনা ক্রসিং। শেষ হয় সেখানেই। নেতৃত্বে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী ডাঃ শশী পাঁজা, সাংসদ মালা রায়। চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, গোটা রাজ্যেই এদিন একুশে জুলাইকে সামনে রেখে মিছিল করেছে মহিলা কংগ্রেস। কলকাতার মিছিলটির উদ্যোক্তা উত্তর কলকাতা জেলা সভানেত্রী কাউন্সিলর সোহিনী মুখোপাধ্যায় এবং দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা সভানেত্রী চৈতালি চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- যানজট-দূষণ কমাতে ধর্মতলায় ‘মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব’ তৈরির পরিকল্পনা রাজ্যের

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...