Sunday, May 10, 2026

গণতন্ত্র রক্ষায় একযোগে ল.ড়াই, বেঙ্গালুরুর বিরোধী বৈঠকের খসড়া তৈরি সোম-সন্ধ্যায়

Date:

Share post:

মঙ্গলবার সারাদেশের নজর বেঙ্গালুরুতে। সেখানেই কেন্দ্র বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক। তার আগের দিন অর্থাৎ সোমবার সন্ধেয় তৈরি হল বৈঠকে আলোচনার খসড়া। প্রধানত, গণতন্ত্র রক্ষায় বিজেপিকে হঠানোর ডাক দিয়ে এককাট্টা বিরোধীরা। সেটাকে সামনে রেখেই লড়াইয়ের রূপরেখা তৈরি হবে। পাশাপাশি, ইউপিএ- জায়গায় এই জোটের নয়া নামকরণ হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। সেখানেই বিজেপিকে ধাক্কা দিতে চাইছে বিরোধী জোট। সে ক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সঙ্গে জাতীয় দলের বোঝাপড়া অত্যন্ত জরুরি। যেসব জায়গায় নির্বাচন সেখানে কোনওভাবেই বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এই লক্ষ্যে স্থির থেকেই জোট বাঁধতে হবে। পাশাপাশি, নজর থাকছে দিল্লি ও পাঞ্জাবে। পাটনার বৈঠকে আপের সঙ্গে কংগ্রেসের তুমুল গোলমাল বাধে। সেবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মধ্যস্থতায় বৈঠক বানচাল হওয়ার থেকে রক্ষা পায়। প্রধানত তাঁর উদ্যোগেই বেঙ্গালুরুর বৈঠকেও এসেছে আপ। শুধু তাই নয়, কংগ্রেসের পাশে নৈশভোজও যোগ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

২০২৪-এর লোকসভা নির্বাচনে দিল্লি থেকে মোদি সরকারকে হঠাতে এককাট্টা বেশিরভাগ অ-বিজেপি (BJP) দল। পাটনার পর মঙ্গলবার বৈঠক বেঙ্গালুরুতে (Bengaluru)। পাটনার (Patna) ১৬টি দলের জায়গায় বেঙ্গালুরুর বৈঠকে যোগ দেবে ২৬টি কেন্দ্র-বিরোধীদল।

সোমবারই নৈশভোজের আবহে ঘরেয়াভাবে জোটের নেতৃত্ব নিজেদের মধ্যে আলাপচারিতায় সারেন। মঙ্গলবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিরোধী জোটের বৈঠক। এর আগে পার্টনার প্রথম বৈঠকে যেখানে আলোচনা শেষ হয়েছিল, বেঙ্গালুরুর বৈঠকে সেখান থেকেই আলোচনা শুরু হবে।

লোকসভা নির্বাচনের ঠিক একবছর বাকি। তাই এখন থেকেই দেশ জুড়ে বিজেপি-বিরোধিতায় ঝাঁপিয়ে পড়তে চান বিরোধী জোটের নেতৃত্ব। এবারের বৈঠকে বিরোধী জোটের একটি উপযুক্ত নাম ঠিক করার পরিকল্পনা রয়েছে।

 

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের অন্যতম চালিকাশক্তি। রয়েছেন নীতীশ কুমার লালুপ্রসাদ যাদব-সহ একাধিক প্রবীণ নেতা। একইসঙ্গে রয়েছেন অখিলেশ যাদব, তেজস্বী যাদবের মতো তরুণ তুর্কিরাও। সব মিলিয়ে আগামী দিনে সব দিক থেকেই বিজেপি সরকারকে শুধু বিপাকে ফেলতে নয়, দিল্লির মসনদ থেকে সমূলে উপড়ে ফেলতে একযোগে মাঠে নামতে চলেছেন জোটের নেতৃত্ব।

আরও পড়ুন- ১০০ ডায়ালে নতুন জীবন! মহিলার আ.ত্মহত্যা আটকাল কলকাতা পুলিশ

 

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...