Tuesday, May 19, 2026

মঙ্গলবার দুপুরে ফের চন্দ্রযান-৩-এর কক্ষপথের উচ্চতা বাড়ানো হবে, জানাল ইসরো

Date:

Share post:

গত ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে চন্দ্রযান-৩-এর উৎক্ষেপণ করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো।

বর্তমানে পৃথিবী থেকে আরও কিছুটা দূরে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। মহাকাশযানটির কক্ষপথের উচ্চতা দ্বিতীয় দফায় বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে ইসরো। বর্তমান কক্ষপথে মহাকাশযানটি যখন পৃথিবীর সবচেয়ে নিকট অবস্থান করছে তখন তার দূরত্ব ভূপৃষ্ঠ থেকে ২২৬ কিলোমিটার। যখন মহাকাশযানটি পৃথিবী থেকে সবচেয়ে দূরে চলে যাচ্ছে তখন ভূপৃষ্ঠ থেকে সেটির দূরত্ব হচ্ছে ৪১ হাজার ৬০৩ কিলোমিটার। আজ দুপুর ২টো থেকে ৩টের মধ্যে ফের কক্ষপথের উচ্চতা বৃ্দ্ধি করা হবে বলে জানিয়েছে ইসরো।

এর আগে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২ মিশন। সেই ব্যর্থতার থেকে শিক্ষা নিয়েই এবার চন্দ্রযান-৩-এর নকশা প্রস্তুত করা হয়েছে। প্রযুক্তিগত, কৌশলগত বদল এনেছেন বিজ্ঞানীরা। চন্দ্রযান-২ মিশনের অধরা লক্ষ্যগুলোই পুনরায় ছোঁয়ার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।
চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডারটি পালকের মতো সফট ল্যান্ড করে রোভারটিকে স্থাপন করবে। এরপর রোভারটি চন্দ্রপৃষ্ঠে ঘোরাঘুরি করে একাধিক তথ্য সংগ্রহ করবে, বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে। সেই তথ্য পাঠাবে ইসরোকে।
প্রোপালশান মডিউল থেকে ল্যান্ডারটি ২৩ থেকে ২৪ অগাস্টের মধ্যে চন্দ্রপৃষ্ঠ ছোঁবে। বর্তমানে চন্দ্রযানটির গতিবিধির দিকে নজর রাখছেন বিজ্ঞানীরা।আশা করা হচ্ছে, চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩ প্রবেশ করবে ৩ অগাস্ট। চন্দ্রপৃষ্ঠে নির্বিঘ্নে সফট ল্য়ান্ডিং করার কথা রয়েছে ২৩ অগাস্ট। বর্তমানে একটার পর একটা স্টেজ পেরিয়ে যাচ্ছে চন্দ্রযান-৩। ক্রায়োজেনিক ইঞ্জিন সঠিকভাবে কাজ করছে, জানিয়েছে ইসরো।

 

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...