Monday, May 18, 2026

চরম আর্থিক সং*কটে দেউ*লিয়া পাকিস্তানের ‘পতাকার লড়াই’, ভারতের সঙ্গে রেষা*রেষিতে ৪০কোটি খরচ!

Date:

Share post:

চরম আর্থিক সংকটে ধুঁকছে পাকিস্তান। তবু ভারতের সঙ্গে টেক্কা থামাতে নারাজ ইসলামাবাদ। তবে এবার আর সীমান্ত কামান-বন্দুকের যুদ্ধ নয়। ‘পতাকার লড়াই’-তে নামছে শাহবাজ শরিফ সরকার। আর তার জন্য জলের মতো টাকা খরচ করতেও চলেছে দেউলিয়ার কিনারায় দাঁড়িয়ে থাকা প্রতিবেশী রাষ্ট্র।

প্রসঙ্গত, আর্থিক সংকট থেকে মুক্তি দিতে পাকিস্তানকে একটি বিশেষ প্যাকেজ দিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার । আগামী দু’বছরের মধ্যে সেই টাকা শোধ করতে হবে। এর জন্য ২ হাজার কোটি টাকা দিতে হবে ইসলামাবাদকে। এর সঙ্গে যুক্ত হবে সুদ। এহেন কঠিন পরিস্থিতিতে ভারতের সঙ্গে পতাকা প্রতিযোগিতায় নেমে ৪০ কোটি টাকা খরচ করতে চলেছে শাহবাজ প্রশাসন।
আইএমএফের কাছ থেকে সম্প্রতি ৩০০ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা) অর্থসাহায্য পেয়েছে পাকিস্তান। ওই টাকা তাদের দেওয়া হয়েছে সরকারের ঋণ পরিশোধের জন্য।পরিসংখ্যান বলছে, আগামী দু’বছরের মধ্যে সুদ-সহ বিদেশ থেকে নেওয়া যাবতীয় ঋণ পরিশোধ করার জন্য বিপুল টাকা দরকার পাকিস্তানের।

উল্লেখ্য, এর আগে ২০১৭-য় ওয়াঘা সীমান্তে ৪০০ ফুট উঁচুতে জাতীয় পতাকা উড়িয়েছিল পাকিস্তান। পতাকাটি ছিল ১২০ ফুট লম্বা এবং ৮০ ফুট চওড়া। এখন পর্যন্ত এটাই সবচেয়ে উঁচুতে থাকা পাকিস্তানের জাতীয় পতাকা। এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে ইসলামাবাদ।

২০১৭-র মার্চে ৩৬০ ফুট উঁচুতে তেরঙ্গা ওড়ায় ভারত। এর জন্য খরচ হয়েছিল সাড়ে ৩ কোটি টাকা। এবার ৪১৩ ফুট উঁচুতে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা করেছে নয়াদিল্লি। ওই পতাকা তৈরির কাজ প্রায় শেষ বলে জানিয়েছেন সাংসদ গুরজিৎ সিং আউজলা। চলতি মাসেই আট্টারি সীমান্তে তোলা হবে সেই জাতীয় পতাকা।

 

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...