Tuesday, March 17, 2026

INDIA: মমতার দেওয়া নামেই সিলমোহর

Date:

Share post:

বিজেপি বিরোধী একজোট ২৬টি দলে শক্তিশালী জোটের জন্য একটি শক্তিশালী নাম অত্যন্ত জরুরি ছিল। যা মানুষের কাছে গিয়ে মোদি বিরোধী বার্তা দেবে। মঙ্গলবার, বৈঠকেই সেই নাম ঘোষণা করা হল- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স- INDIA। আর INDIA নামের রূপকার স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর প্রস্তাবিত নামেই সিলমোহর দিল বেঙ্গালুরুর বিরোধী বৈঠক।

সোমবার, ঘরোয়া বৈঠকের পরেই জানানো হয়েছিল, এই জোটের একটি নাম চূড়ান্ত করা হবে। এদিন সেই নাম দেশের সামনে ঘোষণা করা হল। INDIA নামটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, প্রথমে ‘ডেভেলপমেন্টাল’-এর জায়গায় ‘ডেমোক্রেটিক’ দেওয়ার প্রস্তাব হয়েছিল। কিন্তু বিজেপি-র নেতৃত্বাধীন NDA জোটেও ‘ডেমোক্র্যাটিক’ শব্দটি রয়েছে। সেই কারণে ডেমোক্রেটিক-এর বদলে ডেভেলপমেন্টাল শব্দটিকেই বাছা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স নামেই শিলমোহর দিয়েছে জোট। INDIA নামকে অস্ত্র করেই এ দিন বৈঠক শেষে বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা। তিনি বলেন, এনডিএ কি পারবে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ দিতে? INDIA জিতবে, দেশ জিতবে।

আরও পড়ুন- বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! আগামী ৪৮ ঘণ্টায় ফের দু.র্যোগ?

 

 

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...