Sunday, June 7, 2026

বুধে মণিপুর যাচ্ছে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল

Date:

Share post:

আগামিকাল, বুধবার হিংসা বিধ্বস্ত মণিপুরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলে আছেন ডেরেক ও’ব্রায়ান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার এবং সুস্মিতা দেব। তৃণমূল সূত্রে খবর, দু’দিনের সফরে আগামিকাল সকাল ১০টার বিমানে কলকাতা থেকে ইম্ফল উড়ে যাবে তৃণমূলের প্রতিনিধি দল।

গত ৩ মে থেকে জাতি দাঙ্গায় অশান্ত মণিপুর। সেখানে মেইটি এবং কুকি উপজাতির মানুষের মধ্যে জাতি সংঘর্ষে এখন পর্যন্ত মারা গিয়েছেন প্রায় ১৫০ জন। সাড়ে ৬ হাজারের বেশি বাড়ি পুড়েছে। হিংসার ঘটনা সবচেয়ে বেশি হয়েছ চূড়াচাঁদপুর, কাংপোকপি এলাকায়। সেখানের বিভিন্ন ত্রাণ শিবিরে আছেন প্রায় ৫০ হাজার জন।

আরও পড়ুন- রাজারহাটে ভোট ব.য়কট নিয়ে ধোঁ.য়াশা, রিপোর্ট তলব বিচারপতি সিনহার

শুধুমাত্র ঘরবাড়ি নয়, মণিপুরের হিংসায় পুড়েছে প্রায় ২৫০টি গির্জাও। তৃণমূলের অভিযোগ, কেন্দ্র সরকার এবং বিজেপির বিভাজন নীতির ফলেই মণিপুরে জাতি সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে, জানা গিয়েছে, মণিপুর গিয়েছে ত্রাণশিবিরগুলিতেও যাবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ১৪ এবং ১৫ জুলাই মণিপুরে যাওয়ার কথা ছিল তৃণমূল প্রতিনিধি দলের। কিন্তু মণিপুর সরকারের তরফে তারিখ পরিবর্তনের আর্জি জানানো হয়। এরপর ঠিক হয়
১৯ এবং ২০ জুলাই মণিপুরে যাবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। সেই মতো বুধবার সকালে মণিপুর উড়ে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।

 

 

Related articles

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...

সিট ছাড়তে বললেনি নেত্রী: ভিডিও বার্তায় স্পষ্ট জানালেন ইউসুফ

লোকসভার আসন ছাড়তে বলেছিলেন খোদ তৃণমূল নেত্রী (Mamata Banerjee)। এই গুজবেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন বহরমপুরের...

দুর্গাপুরে গণধর্ষণ, শিঁকেয় উঠেছে নারী নিরাপত্তা

চরম নৈরাজ্য বাংলায়! কৃষ্ণনগরের রেশ কাটার আগেই এবার দুর্গাপুরে (Durganagar) এক কিশোরীকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই...