Sunday, June 28, 2026

পঞ্চায়েতের চূড়ান্ত ফল প্রকাশ রাজ্য নির্বাচন কমিশনের

Date:

Share post:

সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটের চূড়ান্ত ফল প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির চূড়ান্ত ফলাফল মঙ্গলবার ঘোষিত হয়েছে।

জেলা পরিষদের ৯২৮টি আসনের মধ্যে ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে বীরভূম এবং কোচবিহারের ১টি করে আসন রয়েছে। উত্তর ২৪ পরগনার ৩টি আসনে, দক্ষিণ ২৪ পরগনার ৮টি আসনে, উত্তর দিনাজপুরের ৩টি জেলা পরিষদ আসন শাসক দলের দখলে এসেছে। জেলা পরিষদের মোট ৯২৮টি আসনের মধ্যে ৩১টি জেলা পরিষদ আসনে জয়লাভ করেছে বিজেপি। মেদিনীপুর জেলা পরিষদ ১৪টি আসনে, মালদার ৪টি আসনে, নদিয়ার জেলা পরিষদের ৬টি আসন বিজেপির দখলে এসেছে। বাঁকুড়ায় একটি, কোচবিহার দুটি, হুগলি জেলার ২টি করে জেলা পরিষদ আসনে জয়ী হয়েছে বিজেপি। পুরুলিয়া জেলার ২টি জেলা পরিষদ আসন বিজেপির হাতে এসেছে।

পঞ্চায়েত সমিতির ৯৭৩০টি আসনে মধ্যে ৭৮৫৫টি আসন তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে। বিজেপি পেয়েছে ১০৭৪টি আসন। সিপিএম ১৯৫টি আসনে জয়লাভ করেছে। ২৯৩টি আসনে জয়লাভ করেছে কংগ্রেস। ১৫৫টি পঞ্চায়েত সমিতি আসন নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যন্যদের দখলে গিয়েছে ১৫৪টি পঞ্চায়েত সমিতি আসন।

আরও পড়ুন- বিজেপি শাসিত মধ্যপ্রদেশে টাকার বিনিময়ে চাকরি! বড় নিয়োগ দুর্নী.তি গেরুয়া রাজ্যে

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...