Thursday, May 14, 2026

শুভেন্দু অধিকারীর ‘রক্ষাকবচ’ নিয়ে এবার প্রশ্ন তুলল খোদ হাই কোর্ট!

Date:

Share post:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রক্ষাকবচ নিয়ে কোনও বিজেপি (BJP) বিরোধী রাজনৈতিক দল নয়, এবার প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি। পঞ্চায়েত ভোটে রাজনৈতিক হিংসা ছড়ানো ও মদত দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়েরের অনুমতি চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল উচ্চ আদালতে। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করার আবেদন জানিয়ে আইনজীবী সুমন সিংহ (Suman Singha) হাই কোর্টের দ্বারস্থ হন। আগামী সপ্তাহে সেই মামলার শুনানির সম্ভাবনা।

শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে হলে হাই কোর্টের অনুমতি নিতে হবে- এই মর্মে ‘রক্ষাকবচ’ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। ফলে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারী সুমন সিংহ। ডিভিশন বেঞ্চ শুনানিতে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দেয়। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের প্রশ্ন তোলেন, “আজ যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে FIR করতে আদালত নিষেধাজ্ঞা জারি করে, তাহলে সেই নির্দেশকে দেখিয়ে ১০ বছর পরে কোনও অপরাধের অভিযোগ উঠলে তখনও FIR করতে পারবে না পুলিশ? ওই ব্যক্তি নির্দোষ বলে দাবি করতে পারেন কি?”

মামলাকারী সুমনের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন দলীয় প্রচার সভায় বিজেপি কর্মীদের ব্যালট বাক্স ছিনিয়ে নষ্ট করে দেওয়ার উস্কানি দিয়েছেন দলের বিধায়ক। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন, রাজ্যে কীভাবে ৩৫৫ ধারা জারি করানো যায়- সেটা তিনি জানেন। একাধিক রাজনৈতিক সভায় শুভেন্দুর মন্তব্য এবং সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজ আদালতে জমা দিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তুলে এফআইআরদের অনুমতি চেয়েছেন ওই আইনজীবী। এই আবেদনের শুনানি আগামী সপ্তাহে।

আরও পড়ুন- তৃণমূলের একুশে সমাবেশে ৫ হাজার পুলিশকর্মী, নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে শহর

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...