Saturday, May 16, 2026

চূড়ান্ত অব্যবস্থা ও সরকারের অসহযোগিতা: মণিপুর প্রসঙ্গে সরব তৃণমূলের প্রতিনিধি দল

Date:

Share post:

গত তিন মাস ধরে ভয়াবহ হিংসায় জর্জরিত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর(Manipur)। হিংসাদগ্ধ এই রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে গিয়েছিল তৃণমূলের(TMC) ৫ সদস্যের প্রতিনিধি দল। সেখান থেকে ফিরে রাজ্যের ভয়াবহ অবস্থার ছবিটা তুলে ধরলেন তাঁরা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, “সংবাদ মাধ্যমের ছবি বা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে নয়। আমরা সেখানে গিয়ে প্রত্যক্ষ করেছি কী ভয়ংকর অবস্থায় রয়েছে মণিপুরবাসী।”

টানা দুই মাস ধরে সড়ক এবং জাতীয় সড়ক বন্ধ থাকার জন্য তৃণমূলের প্রতিনিধিরা ইম্ফল থেকে চূড়াচাঁদপুর পর্যন্ত যান হেলিকপ্টারে। একাধিক অস্থায়ী শিবির পরিদর্শন করেন তৃণমূল সাংসদরা। চূড়ান্ত অব্যবস্থা এবং সরকারের অসহযোগিতায় মনিপুরবাসী অনিশ্চিত জীবন কাটাচ্ছেন শিবিরগুলিতে। ক্ষোভের সঙ্গে তারা জানালেন , “রাজ্যপাল এবং স্থানীয় সাহায্যেই চলছে এই শিবিরগুলি। প্রায় শতাধিক শিশু এবং সদ্যোজাত রয়েছে শিবিরগুলিতে কিন্তু নেই কোন শিশু খাদ্যর ব্যবস্থা।” অব্যবস্থার ভয়াবহ ছবিটা তুলে ধরে তৃণমূলের তরফে জানানো হয়েছে, “এক একটা ঘরে বসবাস করছেন ১০ থেকে ১৫ জন শুধুমাত্র দুটি বাল্বের আলোর ওপর ভরসা করে। নেই কোন ফ্যানের ব্যবস্থাও। তৃণমূলের প্রতিনিধি দলের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা । বৃহস্পতিবার দুপুরে গোরাচাঁদপুর থেকে ফেরার পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন জানান ,” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নির্দেশেই আমরা শান্তির বার্তা নিয়ে এসেছিলাম মণিপুরে ।”

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...