Saturday, May 16, 2026

‘ভূমি সম্মান প্লাটিনাম পুরস্কার’ পেল বাংলা, গর্বিত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলা আবার সেরার সেরা, ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ যেমন- জমির নথিভুক্তিকরণ, ভূমি কর সম্পর্কিত মানচিত্র, জমির রেকর্ড ইত্যাদি ডিজিটালাইজেশনে উল্লেখযোগ্য সাফল্যের কারণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)বাংলার ১১টি জেলাকে ভূমি সম্মান (Bhoomi Samman)দিয়ে ভূষিত করলেন। সমাজমাধ্যমে এই ঘটনার কথা উল্লেখ করে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে পশ্চিমবঙ্গ সরকার ‘ভূমি সম্মান প্লাটিনাম পুরস্কার’ পেয়েছে। ভূমি রেকর্ডের আধুনিকীকরণে অসামান্য কৃতিত্বের জন্য ভারতের ‘সেরা রাজ্য’ স্বীকৃতি বাংলার। বাঁকুড়া, হাওড়া, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাগুলিও ভূমি রেকর্ডের আধুনিকীকরণের জন্য পুরস্কার পেয়েছে। তৃণমূল সরকার সর্বদা স্বচ্ছতার স্বার্থে এবং বাংলার জনগণকে আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য সরকারি রেকর্ডগুলি আধুনিকীকরণ ও ডিজিটালাইজ করার চেষ্টা করছে। যারা বাংলাকে আবারও গর্বিত করেছেন আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই!”

বাংলার সরকারের নানা কাজে এর আগেও একাধিকবার কেন্দ্রের স্বীকৃতি মিলেছে। রাষ্ট্রপতির কাছ থেকে প্ল্যাটিনাম পুরষ্কার পেয়েছে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। আবার কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং আইটি দফতর ‘ডিজিটাল ইন্ডিয়া’র আওতায় ‘পাবলিক প্ল্যাটফর্ম’ বিভাগে প্ল্যাটিনাম সম্মান দিয়েছে বাংলাকে। প্রশাসনিক সূত্রের খবর, পুরস্কার পাওয়া জেলা গুলিতে ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ যেমন- জমির নথিভুক্তিকরণ, ভূমি কর সম্পর্কিত মানচিত্র, জমির রেকর্ড ইত্যাদি ডিজিটালাইজেশনে উল্লেখযোগ্য সাফল্যের কারণেই তাদেরই এই সম্মানে ভূষিত করা হয়। গোটা দেশের মোট ৭৫টি জেলাকে এই সম্মান দেওয়া হয়েছে, যার মধ্যে ‌১১টি জেলা বাংলার। জমি সক্রান্ত বিভিন্ন তথ্যের ১০০ শতাংশ ডিজিটালাইজেশন সম্পন্ন, এই জেলাগুলি প্ল্যাটিনাম জেলার তালিকায় স্থান পেয়েছে। সেই তালিকায় রয়েছে- বাঁকুড়া, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া। এই সব জেলার প্রায় ১০০ শতাংশ ভূমি সংক্রান্ত তথ্যের ডিজিটাইলজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে।

 

 

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...