Saturday, March 14, 2026

‘আমার মক্কেল নির্দোষ’! ইডির ‘কাল্পনিক’ অভিযোগ নস্যাৎ পার্থর নতুন আইনজীবীর

Date:

Share post:

শিক্ষক নিয়োগ মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ‘নির্দোষ’ বলে দাবি করলেন তাঁর নতুন আইনজীবী শামসুদ্দিন শামস। বৃহস্পতিবার দিল্লির এই আইনজীবী কলকাতার নগর দায়রা আদালতে প্রথম পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে প্রথম সওয়াল করলেন। সেখানেই তিনি একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন, কেন পার্থকে আর্থিক তছরুপের মামলায় জেলে বন্দি করা যায় না। পাশাপাশি এখনও পর্যন্ত ইডি তাঁর বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তার সব কটিই ভিত্তিহীন। এই মামলা পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৭ জুলাই।

গত ২৩ জুলাই আর্থিক অনিয়মের অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তারপর প্রায় এক বছর গড়িয়েছে। কিন্তু তাঁর সেই আবেদন মঞ্জুর হয়নি আদালতে। প্রত্যেকবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি নানা যুক্তিতে পার্থর যুক্তি নস্যাৎ করেছে। বৃহস্পতিবার পার্থের নতুন আইনজীবী শামসুদ্দিন বলেছেন, পার্থের বিরুদ্ধে ইডি যা যা অভিযোগ এনেছে, তার পুরোটাই কাল্পনিক। আদালতে ইডির দাবির প্রেক্ষিতে শামসুদ্দিন বলেন, পার্থর বাড়িতে ইডি ৩২ ঘণ্টা তল্লাশি চালিয়ে লাভের লাভ কিছুই হয়নি। পরে টালবাহানা করে অনেক পরে নথি দেখিয়ে গ্রেফতার করেন তদন্তকারীরা।

এরপরই পার্থর আইনজীবীর দাবি, কোনও এক ব্যক্তির কাছ থেকে ৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে, সে সব পার্থের বলে জানানো হচ্ছে। যার পুরোটাই কাল্পনিক। পাশাপাশি এফআইআরে পার্থর নাম নেই। যথোপযুক্ত প্রমাণও নেই। যা আছে, তা আইনজীবীরাই নস্যাৎ করতে পারেন। অন্যদিকে, এক বছরে তদন্তে কোনও অগ্রগতি নেই। পার্থর কাছ থেকে কিছু পাওয়া যায়নি। কোনও প্রমাণও নেই। সবই ইডির অনুমান।

 

 

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...