Thursday, June 25, 2026

২১ জুলাই তৃণমূলের মহা সমাবেশের দিনে কেমন থাকবে আবহাওয়া ?

Date:

Share post:

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস।পঞ্চায়েত ভোটে জয়ের পর চলতি বছরেও তৃণমূলের মহা সমাবেশে লক্ষাধিক মানুষের জমায়েত হতে চলেছে ধর্মতলায়। হাওড়া থেকে শিয়ালদহ, কলকাতার রাস্তা শুধুই লোকে লোকারণ্য। এরইমধ্যে আকাশে উঁকি দিচ্ছে মেঘ। তাহলে কী শহরজুড়ে আজ শুধুই বৃষ্টি? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

আরও পড়ুনঃএকুশের সমাবেশ ঘিয়ে সরগরম শহর, অস্থায়ী ক্যাম্পে উপচে পড়া ভিড়

একুশে জুলাই শুক্রবার বৃষ্টি কিছুটা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে ২১ জুলাই বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

যদিও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ২৪ ঘন্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আপাতত তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

কলকাতা শহরে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...