Thursday, June 25, 2026

ব্যাক টু ব্যাক ভূমি*কম্প, ভোর রাতে কেঁ.পে উঠল জয়পুর!

Date:

Share post:

শুক্রবার আতঙ্কে ঘুম ভাঙল জয়পুরবাসীর (Jaipur)। ভোর ৪টে থেকে ৪.৩০ মিনিটের মধ্যে তিনবার ব্যাক টু ব্যাক ভূমিকম্প (Earthquake) হয়েছে রাজস্থানের (Rajasthan)জয়পুর-সহ রাজ্যের অন্যান্য জেলায়। ভূমিকম্পের উৎসস্থল আরাবল্লী পাহাড়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology)জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় ভোর ৪টে বেজে ৯ মিনিটে যার উৎসস্থল ছিল মাটির নীচে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৪.৪। এরপর ৪টে ২২ মিনিটে ৩.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পরের কম্পন হয় ঠিক ৩ মিনিট পরেই ৪টে ২৫ মিনিটে। এবার রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩.৪। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এই বিষয়টি টুইট করে জানিয়েছেন। এখনও পর্যন্ত কোনও হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভোররাতেই তীব্র কম্পনে ঘুম ভাঙে জয়পুরবাসীর। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা ভূমিকম্পের মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। গত কয়েক মাস ধরেই রাজস্থানে ছোট থেকে মাঝারি মাত্রার একের পর এক ভূমিকম্প হয়ে চলেছে। লাগাতার কম্পন কি বিশেষ কোনও বিপর্যয়ের ইঙ্গিতবাহী? চিন্তায় আবহবিদরা।

 

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...