Friday, June 26, 2026

সাইক্লো.নের নির্ভুল পূর্বাভাস, বিশ্বের কাছে প্রশংসিত ভারতের মৌসম ভবন!

Date:

Share post:

প্রকৃতির খামখেয়ালিপনাকে আগে থেকে বুঝতে পেরেছিল ভারতের মৌসম ভবন (IMD)। তাই নির্ভুল পর্যবেক্ষণ এবং পূর্বাভাসে এড়ানো গেছে অনেক বড় বিপর্যয়। ঠিক এই ভাষাতেই ভারতের মৌসম ভবনকে প্রশংসায় ভরিয়ে দিল ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (WMO) বা বিশ্ব আবহাওয়া সংস্থা। টুইটে এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)।

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে প্রবল পরাক্রমী দাপট নিয়ে ঘূর্ণিঝড় ‘মোকা’ (Mocha) আছড়ে পড়েছিল গত মে মাসে।২১০ কিমি বেগে আছড়ে পড়েছিল সেই ঝড়। IMD যদি সঠিক সময় মতো এই সম্পর্কিত সব আপডেট না তুলে ধরতো তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত এবং আরও বেশি সংখ্যায় মানুষের জীবনহানির আশঙ্কা থাকতো। শুধু ভারতেই নয়, ১৩টি দেশে সাইক্লোনের সঙ্কেত পাঠায় মৌসম ভবন। পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, মলদ্বীপ, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, ইয়েমেন, ইরান সহ ১৩ টি দেশকে এ ব্যাপারে সাহায্য করা হয়। ভারতের এই পদক্ষেপ নজর এড়াইনি বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO)। তাই মৌসম ভবনের প্রশংসা করে ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্রকে (Mrityunjay Mahapatra) একটি চিঠি দিয়েছে WMO। কিরেণ রিজিজু সেই চিঠি পোস্ট করে লিখেছেন, ‘গর্বের মুহূর্ত।’ তিনি আরও উল্লেখ করেন, সাইক্লোন মোকা-র ক্ষেত্রে মৌসম ভবন যে পদ্ধতিতে গতিপ্রকৃতি সম্পর্কে সতর্ক করেছে, তাতে সবদিক থেকে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়েছে।

 

 

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...